বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে রুদ্রমূর্তি ধারণ করেছে ভারত (Team India)। এই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 368 রান তুলেছিল নিউজিল্যান্ড (New Zealand)। পরবর্তীতে নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড় খাড়া করে দিল ভারত। 9 উইকেট হারিয়ে সঙ্গবদ্ধ লড়াইকে সামনে রেখে 720 রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। আর তাতেই বিদেশের মাটিতে তৈরি হয়েছে নতুন নজির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এটাই ভারতের সর্বোচ্চ স্কোর।
রানের পাহাড় গড়ে ফেলল ভারত
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত 720 রান তুললেও এটি টেস্ট ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ স্কোর। টেস্টের এক ইনিংসে টিম ইন্ডিয়ার সবচেয়ে বেশি রান ইংল্যান্ডের বিরুদ্ধে। 2016 সালে চেন্নাইয়ের মাটিতে ইংলিশ বাহিনীর বিরুদ্ধে 759 রান তুলেছিল ভারত। তবে নিউজিল্যান্ডের মাটিতে কিউই দলের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ রান 720। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এটাই সর্বোচ্চ স্কোর। এর আগে, 1995 সালে ওয়েলিংটন স্টেডিয়ামে 5 উইকেট হারিয়ে এক ইনিংসে 660 রান তুলতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ।
এখানেই শেষ নয়, 2019 সালে হ্যামিলটনে বাংলাদেশের বিরুদ্ধে 6 উইকেট হারিয়ে 715 রান তুলে ফেলেছিল নিউজিল্যান্ড ব্রিগেড। ভারতীয় দলের প্রসঙ্গে কথা বলতে গেলে এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে 2010 সালে এক ইনিংসে 707 রান ঘোষণা করেছিল তারা। তবে এবার নিউজিল্যান্ডের প্রথম টেস্টে টিম ইন্ডিয়া যে স্কোর তৈরি করে ফেলল, তা ছাপিয়ে গিয়েছে এই রেকর্ডকেও।
আরও পড়ুন: ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়ে নায়ক কুমার, ধোনির অবসরের পরই ‘দ্বিতীয় মাহি’ পেয়ে গেল ভারত!
প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশিবার 700 বা তারও বেশি স্কোর করার নিরিখে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। তারা এই কৃতিত্ব অর্জন করেছে মোট সাতবার। অন্যদিকে পাঁচবার 700 বা তার বেশি রান করে শ্রীলঙ্কার পরেই তালিকার দ্বিতীয় স্থানে নাম রয়েছে ভারতের। অন্যদিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ প্রত্যেকেই চারবার করে এই কৃতিত্ব অর্জন করেছে।


