স্নেক পার্ক থেকে নতুন বাস স্ট্যান্ড, আমূল বদলে যাচ্ছে দিঘা-মন্দারমণি

Published:

Digha Mandarmani

সহেলি মিত্র, কলকাতা: শীতকাল তো প্রায় পড়েই গেছে। ফলে এই সময়ে ভ্রমণপিয়াপসুদের বাড়িতে মন টেকানো খুবই মুশকিল। ইতিমধ্যে অনেকেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন নিশ্চয়ই, কেউ কাছে তো কেউ দূরে। কাছেপিঠে ভ্রমণের জন্য দিঘা-মন্দারমণির (Digha Mandarmani) জুড়ি মেলা ভার। তবে এবার এই দুই জায়গা আগের তুলনায় আরও আকর্ষণীয় হতে চলেছে বলে খবর। এবার আরও একটি নতুন জায়গা এক্সপ্লোর করতে পারবেন পর্যটকরা। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

দিঘা-মন্দারমণিতে জুড়ছে নতুন সাইডসিন

দিঘা মন্দারমণি এমন এক জায়গা যা একদিনে ঘুরে দেখে শেষ করা কঠিন। আশেপাশে বহু জায়গা আছে ঘুরে দেখার মতো। কিন্তু এবার সেই জায়গাগুলির পাশাপাশি নতুন সাইডসিন ঘুরতে পারবেন পর্যটকরা। এমনিতেই দুর্যোগ কাটতে সপ্তাহান্তে দিঘায় ভিড় জমাতে শুরু করেছেন ভ্রমণপিপাসুরা। হালকা ঠান্ডা সঙ্গে সমুদ্রের জল, শীতল হাওয়া, সব মিলিয়ে পর্যটকদের এখন আনন্দ দেখার মতো। কিন্তু আগামী দিনে দিঘা বা মন্দারমণি ভ্রমণ আরও বদলে যাবে। দিঘা ও পার্শ্ববর্তী পর্যটনকেন্দ্রগুলিতে পর্যটকদের আনাগোনা বাড়াতে পরিকাঠামোগত উন্নয়নের (Government of West Bengal) একাধিক পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই দু’বার প্রশাসনিক বৈঠক করে দ্রুত প্রকল্পগুলি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি। সেই নির্দেশ কার্যকর করতে এবার তৎপর হয়েছে জেলা প্রশাসন ও দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। অতি সম্প্রতি দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সপ্তম বোর্ড মিটিংয়ে দিঘা ও মন্দারমণির বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই হাইভোল্টেজ বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন: অনলাইন বুকিংয়ে বেঁধে দেওয়া হল আসন সংখ্যা, দূরপাল্লার সরকারি বাসে নয়া নিয়ম চালু

বড় পরিকল্পনা প্রশাসনের

জেলা প্রশাসন জানিয়েছে, দিঘার পর্যটকদের আরও আকর্ষণ বাড়াতে চিড়িয়াখানা ও স্নেক পার্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয় মন্দারমণিতে তৈরি হবে বাস ডিপো। অর্থাৎ আগামী দিনে আর চাউলখোলা হয়ে মন্দারমণি ঢুকতে হবে না, সেখানে সরাসরি বাস পৌঁছে যেতে পারে। অন্যদিকে পর্যটকদের বিনোদনের জন্য একাধিক নতুন পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে। পর্ষদের নিজস্ব জমিতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য পরামর্শদাতা নিয়োগের প্রক্রিয়াও শুরু করা হচ্ছে।

google button