মহাদেবের কৃপায় অর্থভাগ্য জেগে উঠবে ৫ রাশির! আজকের রাশিফল, ২৩ নভেম্বর

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৩ নভেম্বর, সোমবার। আজকের দিনটি কেমন যাবে তা শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। প্রতিটি নতুন দিন মানেই নতুন সম্ভাবনা, নতুন আশা আর নতুন কিছু চ্যালেঞ্জ। পঞ্জিকা বলছে, যেহেতু আজ সোমবার, তাই বাবা মহাদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। সেক্ষেত্রে তারা সবদিক থেকে লাভবান হতে পারে। আবার কিছু রাশির জাতক-জাতিকারা আজ চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। তবে কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)।

মেষ রাশির আজকের রাশিফল

আর স্বাস্থ্যগত সমস্যা আপনার অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। কোনও অজানা উৎস থেকে অর্থ পেতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যা দূর করবে। আজ আপনি অফুরন্ত শক্তি এবং উৎসাহে ভরপুর থাকবেন। প্রিয়জন কিছুতে বিরক্ত বোধ করতে পারে, যা আপনার মনের উপর চাপ বাড়িয়ে দেবে। অংশীদারিত্বের কাজ ভালো ফলাফল এনে দেবে। পরিবারের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে খিরনির শিকড় একটি সাদা কাপড়ে মুড়ে নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করুন।

বৃষ রাশি

প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার উৎসাহকে দ্বিগুণ করবে। নিজের জন্য টাকা জমানার পরিকল্পনা করতে পারেন। পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় করতে পারবেন। আজ আপনার পারিবারিক জীবন শান্তিপূর্ণ হবে। জীবনের ব্যস্ততার মাঝে আপনি নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানার আগেই আপনি জমে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন। ভ্রমণের সুযোগ হাতছাড়া করা উচিত নয়। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য পকেটে সাদাকালো ছোপ যুক্ত রুমাল রাখার চেষ্টা করুন।

মিথুন রাশি

আজ খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত। অসাবধানতার কারণে অসুস্থতা হতে পারে। আদালতে আপনার কোনও আর্থিক মামলা বিচারাধীন থাকল আজ জয়ী হতে পারেন। সন্তানদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত। রোমান্টিক কল্পনা নিয়ে খুব একটা ভাবা উচিত নয়। আজ শিল্প বা নাটকের সঙ্গে জড়িতরা দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। নতুন ধারণায় ভরপুর থাকবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে কালো-সাদা ছোপযুক্ত গরুকে খাওয়ানোর চেষ্টা করুন।

কর্কট রাশি

আজ আপনার বন্ধুরা আপনাদের সমর্থন করবে এবং খুশি রাখবে। বন্ধুদের সঙ্গে বাইরে গেলে ভেবেচিন্তে টাকা খরচ করা উচিত। নাহলে আর্থিক ক্ষতি হতে পারে। শুধু অপরিচিতদের সঙ্গে নয়, বরং বন্ধুদের সাথেও আপনার সতর্ক থাকতে হবে। প্রেমের ব্যাপারে তাড়াহুড়ো করে পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। আজ আপনি কোনও সুখবর পেতে পারেন, বিশেষ করে কর্মক্ষেত্রে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। পরিবার এবং দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে।

প্রতিকার: ভালোবাসার সম্পর্ক মজবুত করতে চাইলে প্রেমিক বা প্রেমিকাকে সাদা গোলাপ ফুল উপহার দেওয়ার চেষ্টা করুন।

সিংহ রাশি

আজ সতর্ক থাকার চেষ্টা করতে হবে। মানসিক চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা অপরিচিত ব্যক্তির পরামর্শে বিনিয়োগ করেছেন তাদের সেখান থেকে লাভ হতে পারে। কিছু মানুষ তাদের সামর্থের চেয়ে বেশি প্রতিশ্রুতি দেবে। আজ ভালবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে না। তবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পেশাগত পরিকল্পনা এবং নতুন ধারণা বাস্তবায়নের জন্য আজকের দিনটি উপযুক্ত। আজ আপনি আপনার সঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটাতে পারবেন না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে বাড়িতে সূর্যের আলো প্রবেশের ব্যবস্থা করে দিন।

কন্যা রাশি

আজ আপনার আত্মবিশ্বাস এবং সহজ কাজ বিশ্রামের জন্য সময় এনে দেবে। আজ অর্থ সঞ্চয়ের বিষয়ে বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং তা আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। মা-বাবা ও বন্ধুরা আপনাকে খুশি রাখার জন্য চেষ্টা করবে। প্রেমের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি চমৎকার। ভালোবাসা উপভোগ করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখতে হলে যে কোনও ভৈরব মন্দিরে এক প্যাকেট দুধ নিবেদন করার চেষ্টা করুন।

তুলা রাশি

আজ উচ্চ রক্তচাপের রোগীদের ভিড়পূর্ণ এলাকায় যাতায়াতের সময় সতর্ক থাকতে হবে। অতিরিক্ত অর্থ বিনিয়োগ করতে পারেন। প্রিয়জনের সাথে এমন কোনঅববিষয় নিয়ে আলোচনা করা এড়িয়ে চলতে হবে যা তর্কের কারণ হয়ে দাঁড়ায়। আজ আপনার হাসি অর্থহীন হিসেবে প্রমাণিত হবে। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো। অন্যদের সাহায্য ছাড়া গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন। তবে গুরুতর কোনও ভুল করে বসতে পারেন।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য ক্রিম রঙের জুতো পরার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি

আজ কাজ থেকে বিরতি নেওয়া উচিত এবং পছন্দের কিছু করা উচিত। টাকা জমানোর বিষয়ে আপনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং সেই পরামর্শ আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। বাড়ির কাজ ক্লান্তিকর হবে এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রিয়জন আপনাকে বিশেষ কিছু উপহার দিতে পারে। কর্মক্ষেত্রে আপনি কিছু ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারবেন। কোনও আত্মীয়-পূর্ব ঘোষণা ছাড়াই আপনার বাড়িতে আসতে পারে।

প্রতিকার: আজ পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য পার্বতী মঙ্গল স্রোত পাঠ করার চেষ্টা করুন।

ধনু রাশি

জীবন সম্পর্কে হতাশাবাদি মনোভাব পরিহার করার চেষ্টা করতে হবে। সহজেই অর্থ সংগ্রহ করতে পারবেন। পুরনো ঋণ ফেরত পেতে পারেন। নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য আজ অতিরিক্ত তহবিল উপার্জন করতে পারবেন। আজ দিনটি আপনার জন্য উত্তেজনাপূর্ণ হবে। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে আজ আপনার কাজের উপর অনেক প্রভাব পড়তে পারে। আজ উচ্চ পদে থাকা ব্যক্তিদের সঙ্গে দেখা করার প্রয়োজন। আর্থিক লাভের সম্ভাবনা আছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে লাল রঙের বোতলে জল ভরে রোদে রাখুন এবং সেই জল পান করুন।

মকর রাশি

আজ আপনার আবেগ নিয়ন্ত্রণ করা উচিত এবং ভয় থেকে নিজেকে মুক্ত করা উচিত। এগুলি স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ পড়াশোনার ক্ষতি করে দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকলে আপনার বাবা-মায়ের রাগ হতে পারে। কর্মজীবনের পরিকল্পনা করার জন্য আজকের দিনটি উপযুক্ত। আজ বাবা-মাকে খুশি রাখতে ভারসাম্য বজায় রাখতে হবে। ভালোবাসার দিক থেকে দিনটি খুবই ভালো।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য কপাল এবং নাভিতে সাদা চন্দনের তিলক লাগান।

কুম্ভ রাশি

আজ বিনোদনের মধ্যে বাইরের কার্যকলাপ এবং খেলাধুলা অন্তর্ভুক্ত রাখা উচিত। মদ বা সিগারেটের মতো জিনিসপত্রে আপনি টাকা ব্যয় করতে পারেন। আর্থিক অবস্থা খারাপ হবে। আজ নিজেকে প্রমাণ করার জন্য সঙ্গীর সাথে ঝগড়া হতে পারে। তবে সঙ্গীকে আজ শান্ত করার চেষ্টা করতে হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ ভালোবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো। স্বাস্থ্য নিয়ে কোনওরকম চিন্তা করার দরকার নেই। ভবিষ্যৎ পরিকল্পনা করা উচিত।

প্রতিকার: শিবলিঙ্গে জল অর্পণ করুন। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।

মীন রাশি

আর কিছু উত্তেজনা বা মতবিরোধ আপনাকে খিটখিটে করে তুলতে পারে। দ্রুত অর্থ উপার্জনের ইচ্ছা জাগবে। বাবা-মায়ের মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। তাদের পরামর্শ মেনে চলা উচিত। ইতিবাচক চিন্তা নিজের ভেতরে রাখা উচিত। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো। ব্যবসায়িক ভ্রমণ ইতিবাচক ফলাফল এনে দেবে। আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্য ভালো থাকবে না।

প্রতিকার: ভগবান শিবের সামনে একটি অশ্বত্থ গাছের নিচে দুই থেকে পাঁচটি হলুদ লেবু রাখলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।

প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।

google button