প্রীতি পোদ্দার, কলকাতা: পৌরাণিক কাহিনী ‘রামায়ণ’ পাঠের মাধ্যমেই আমরা রাম লক্ষ্মণের ভ্রাতৃপ্রেম সম্পর্কে জানতে পেরেছি। দাদার প্রতি লক্ষ্মণের ভালোবাসা, স্বার্থহীন ত্যাগ, সেবা ও গভীর স্নেহ বারংবার ফুটে উঠেছে। একইভাবে দাদা রামও লক্ষ্মণকে ভালোবেসে এসেছেন। কিন্তু লক্ষ্মণের এই দায়িত্ববোধই তাঁকে মৃত্যুর মুখে ঠেলে (Why Lakshman Died) দিয়েছিল। জানেন, একমাত্র ভগবান রামের একটি প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়েই প্রাণ হারিয়েছিলেন তাঁর প্রিয় ভাই লক্ষ্মণ (Lakshman Abandonment Story)। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক।
রামের প্রতি লক্ষ্মণের ভালোবাসা, আত্মত্যাগ
রামায়ণ কাহিনীতে একদিকে যেমন রামচন্দ্রের যেমন সাহসিকতার পরিচয় পেয়ে থাকি ঠিক তেমনই আবার লক্ষ্মণের আত্মত্যাগ, ভ্রাতৃপ্রেমের কাহিনিও বারবার উঠে আসে। তাঁর দায়িত্ববোধ এতটাই কঠোর ছিল যে বনবাসে থাকাকালীন ভগবান রামচন্দ্র ও সীতা যখন গভীর অরণ্যে বিশ্রাম নিতেন, তখন রাতে তাঁদের পাহারা দিতেন লক্ষ্মণ। কিন্তু সেই লক্ষ্মণকেই প্রাণ দিতে হল পরম প্রিয় দাদা রামের প্রতিজ্ঞার কারণে। শুনতে অবাক লাগলেও, বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডে বর্ণিত এই ঘটনায় এই তথ্য উঠে এসেছিল।
দুর্বাসা মুনিকে বাধা দিয়েছিল লক্ষ্মণ
জানা গিয়েছে, রাবণ বধের পর যখন বনবাস থেকে রাম অযোধ্যায় ফিরে রাজত্ব করছিলেন তখন একদিন কাল এক বার্তাবাহকের বেশে রাম-এর সাথে গোপন কথা বলতে আসেন। তিনি শর্ত দিয়েছিলেন যে, তাঁদের কথোপকথনে যদি কেউ বাধা দেয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাধ্য হয়ে রাম সেই শর্ত মেনে নেয় এবং প্রিয় ভাই লক্ষ্মণকে দ্বাররক্ষী হিসেবে নিযুক্ত করেন। এদিকে আবার সেই সময় দুর্বাসা মুনির আগমন হয়। এদিকে শর্ত যাতে খেলাপ না হয় তার জন্য দুর্বাসা মুনিকে রামের কাছে যেতে বাধা দেয় লক্ষ্মণ। আর তাতেই ঘটে বিপদ।
আরও পড়ুন: রাধা-কৃষ্ণের প্রেমলীলা ঘিরে রয়েছে রাস উৎসব, জানেন কেন পালিত হয় এই পূর্ণিমা?
মৃত্যুবরণ করেছিলেন লক্ষ্মণ
লক্ষ্মণ রামের সঙ্গে দেখা করতে দিতে বাধা দেওয়ায় ঋষি দুর্বাসা ক্ষুব্ধ হন এবং তিনি বলেন তাঁকে যদি রামের সঙ্গে দেখা করতে না দেওয়া হয় তাহলে পুরো অযোধ্যাকে অভিশাপ দেওয়া হবে। এমতাবস্থায় শেষে দাদা ও গোটা রাজ্যের বাসিন্দাদের কথা মাথায় রেখে লক্ষ্মণ নিজের জীবনের বিনিময়ে বৈঠকে প্রবেশ করে দুর্বাসা মুনির আগমনের কথা জানান। শেষে গুরু বশিষ্ঠের পরামর্শে লক্ষ্মণকে মৃত্যুদণ্ডের পরিবর্তে পরিত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা ধার্মিক ব্যক্তির কাছে মৃত্যুর সমান ছিল। এরপর লক্ষ্মণ সরয়ূ নদীতে গিয়ে দেহত্যাগ করেন।


