রাস পূর্ণিমায় শুধুমাত্র এই ৫ নিয়ম মেনে চললেই ফিরতে পারে ভাগ্য

Published:

Rash Purnima 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই রাস পূর্ণিমা (Rash Purnima 2026)। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এটি অন্যতম প্রধান উৎসব। শাস্ত্র মতে, বৃন্দাবনে থাকাকালীন নাকি শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাঁদের মনের সব ইচ্ছে পূরণ করবেন আর সেই প্রতিজ্ঞা রাখতেই রাধা ও অন্য গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন কৃষ্ণ। বলা হয় জীবন থেকে বাধা, বিপত্তি, অশান্তি, দাম্পত্য কলহ দূর করতে চাইলে এই তিথিতে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ (Rash Purnima remedies) করতে হয়। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

শান্তি ফেরাতে করুন এই কাজ

রাস শুধুমাত্র বৈষ্ণবদের কাছে নয় অনেকের কাছেই খুব প্রিয়। এই উৎসব বিভিন্ন জায়গায় নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। এই দিনটি অত্যন্ত শুভ দিন। এই দিন বিশেষ কিছু উপায়ের মাধ্যমে ভাগ্যকে সদা সহায় করা যায়। শুধু তাই নয়, রাধাকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। ফেরে ভাগ্যের হালও। কিন্তু অনেকেই এই উপায়গুলি সম্পর্কে অবগত নন। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ টোটকা নিয়ে। জেনে নেওয়া যাক বিস্তারিত।

কী কী করবেন?

  • রাস পূর্ণিমায় সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বেলে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করুন। দেখবেন মনের সকল বাসনা পূর্ণ হবে। পাশাপাশি এই দিন বেলগাছকে ধূপ দ্বীপ জ্বেলে পুজো করলে সংসারে সুখ শান্তি নেমে আসবে।
  • রাসপূর্ণিমা উৎসবের দিন একটি সাদা কাপড়ের ওপরে কিছুটা কালো তিল, আটা, মুগডাল এবং মাষকলাই নিয়ে নবগ্রহ যন্ত্রের সামনে রেখে দিন। শুধু তাই নয় পরের দিন এই সব জিনিস দুঃস্থদের মধ্যে দান করে দিন। এর ফলে গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
  • যদি সম্ভব হয় তাহলে এই রাস পূর্ণিমার দিন বাড়িতে সংকীর্তন দিন। কারণ এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি সংকীর্তন নাও দিতে পারেন তাহলে গীতা পাঠ করুন। সকাল, বিকেল দুইবেলাই যদি বাড়িতে গীতা পাঠ করেন তাহলে বাড়ির সমস্ত অশুভ শক্তি দূর হবে।

আরও পড়ুন: শীতে ডেঙ্গুর হাত থেকে বাঁচতে শুধু মেনে চলুন এই ৪ নিয়ম

  • রাস পূর্ণিমার শুভ তিথিতে রাধা কৃষ্ণকে মালপোয়া, লুচি, ক্ষীর, পাঁচ রকম ভাজা, মিষ্টি, ফলের সঙ্গে নৈবেদ্যে দেবেন। এছাড়াও রাধাকৃষ্ণের মূর্তির বদলে যদি বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে সেটিকে পুজো করুন। পারলে ওই গাছে হলুদ কাপড় দিয়ে মুড়িয়ে দিন। ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না।
  • একটা এক টাকার কয়েন নিয়ে গঙ্গার জল দিয়ে ভাল করে ধুয়ে তাতে সিঁদুর লাগান। এরপর ধান, দূর্বা এবং ফুল সহ এই কয়েনটি দেবী লক্ষ্মীর পায়ে অর্পণ করুন। দেখবেন সংসারের অর্থকষ্ট দূর হবে।
google button