শীতে ডেঙ্গুর হাত থেকে বাঁচতে শুধু মেনে চলুন এই ৪ নিয়ম

Published:

Winter Dengue

প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের মরশুম পড়তে না পড়তেই ফের ডেঙ্গুর প্রকোপ বেড়ে গিয়েছে চারিপাশে। যদিও প্রতিবার শীতের শুরুতে ডেঙ্গির প্রকোপ (Winter Dengue) বাড়ে তাই এবারও একই পরিস্থিতি। সারা দিন মশার কামড়ের হাত থেকে বাঁচতে অনেকেই সবসময় মশার ধূপ বা লিক্যুইড ওষুধ দীর্ঘ ক্ষণ জ্বালিয়ে রাখেন বদ্ধ ঘরে। যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কীভাবে বাঁচা যায় মশার (Dengue Prevention Tips) যন্ত্রণা থেকে।

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

ডেঙ্গির উপসর্গ যদি সাধারণ হয়, তাহলে নিরাময়ে বেশি সময় লাগে না। কিন্তু সেক্ষেত্রে মানতে হয় একাধিক বিশেষ নিয়ম। আর এই সময় বাড়ির আশপাশেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব জরুরি। এছাড়াও চোখের ব্যথা, বমি বমি ভাব, মাথাব্যথা, বমি, হাড়ের ব্যথা, ফুসকুড়ি, পেশী ব্যথা, জয়েন্টে ব্যথা, ক্লান্তি বা অস্থিরতার মতো লক্ষণগুলি দেখা দিলে সতর্ক হোন। কারণ এইগুলি ডেঙ্গুর উপসর্গ। তাই এইসব থেকে বাঁচতে ঠিক কী কী করণীয় সেগুলি একনজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত

চারপাশ পরিষ্কার রাখুন

ডেঙ্গু হাওয়ার মূল কারণ হল আশেপাশের নোংরা, আবর্জনা এবং জল জমা। কারণ বাড়ির আশপাশে বেশি জল জমে থাকলে বাড়িতে মশাও বেশি থাকে। তাই সবসময় বাড়ির চারপাশ নিয়মিত জীবাণুমুক্ত রাখুন এবং পরিষ্কার রাখুন। আসলে নোংরা, স্যাঁতসেঁতে ও আর্দ্র এলাকাগুলো হল মশা ও জীবাণুর প্রজনন ক্ষেত্র। তাই এই উপদেশ পালন করা খুব জরুরি।

আরও পড়ুন: জাঁকিয়ে শীত আসার আগেই খুশকির জ্বালা? ঘরোয়া এই ৩ টোটকায় হবে কেল্লাফতে

পিপারমেন্ট অয়েল

মশা তাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী উপাদান হল পিপারমেন্ট অয়েল। তাই অনেকেই মশা তাড়াতে ঘরের কোণে পিপারমেন্ট অয়েলযুক্ত সুগন্ধি মোম জ্বালান। এছাড়াও এই এসেনশিয়াল অয়েল আপনি গায়েও মাখতে পারেন মশা কামড় থেকে বাঁচতে। যদি এই তেল মাখলে গায়ে র‌্যাশ বেরোয় তাহলে এটি নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। এতে চামড়ার কোনো ক্ষতি হবে না।

কর্পূর

মশার হাত থেকে বাঁচতে অনেকেই মশার ধূপ ব্যবহার করে থাকেন। কিন্তু এতে মশা খানিক কমলেও শ্বাসকষ্ট শুরু হয় অনেকের। তাই মশার ধূপ সারা দিন না জ্বালাতে চাইলে ঘরের কোণে কর্পূর রাখতে পারেন। টেবিলের কোণায় বা খাটের পাশে এই কর্পূর রেখে দিলে মশা চলে যায়।

মশারির ব্যবহার

রাতের বেলা নিশ্চিন্তে ঘুমোতে এবং মশার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই মশারির ব্যবহার করতে হবে। ভালো করে মশারি গুঁজে নিতে হবে। যাতে কোনো মশা না ঢুকতে পারে। এছাড়াও সবসময় শরীরকে ঢেকে রাখার জন্য পুরো হাতা-যুক্ত পোশাক পরিধান করুন। এটি মশার কামড় প্রতিরোধে সাহায্য করবে।

google button