জাঁকিয়ে শীত আসার আগেই খুশকির জ্বালা? ঘরোয়া এই ৩ টোটকায় হবে কেল্লাফতে

Published:

Dandruff Problem In Winter

প্রীতি পোদ্দার, কলকাতা: জাঁকিয়ে শীত পড়তে এখনও ঢের দেরি। কিন্তু তার আগেই শুষ্ক ত্বক, খসখসে চামড়া, অত্যধিক চুল পড়া শুরু হয়েছে। আর এসবের মধ্যে বাড়তি পাওনা হল খুশকি (Dandruff Problem In Winter)। যতবারই শ্যাম্পু দিয়ে চুল ধোয়া হোক না কেন জেদি খুশকি কিছুতেই নিজের জায়গা ছাড়বেনা। তাইতো শীত আসার আগে এই খুশকির (Winter Dandruff) ভয়ে অনেকেই সিঁটিয়ে থাকেন। তবে সমস্যা যতই কঠিন হোক না কেন খুশকি তাড়াতে সক্ষম সামান্য কিছু ঘরোয়া উপাদান। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

শীতে খুশকির বাড়বাড়ন্ত

খুশকি যে শীতের সময়েই আসে, তা কিন্তু নয়। অনেককেই আবার সারা বছরই নাজেহাল করে তোলে খুশকি। শীতের মরসুমে এই সমস্যা আরও খানিকটা বেড়ে যায়। নানা ধরনের ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্যবহার করেও কোনো ফলাফল পাওয়া যায় না। আর এই অতিরিক্ত খুশকির চক্করে চুল ঝরেই চলেছে। তাই আমাদের আজকের প্রতিবেদন বেশ কিছু কার্যকরী ঘরোয়া টোটকা নিয়ে হাজির হয়েছে খুশকি তাড়ানোর। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

পাকা কলা

খুশকি তাড়াতে পাকা কলার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। একটি বাটিতে একটি পাকা কলা নিয়ে তার সঙ্গে নিয়ে নিতে হবে এক চামচ মধু ও পাতিলেবুর রস। এবার মিশ্রণটি ভালো করে মাখিয়ে মাথার ত্বক ও চুলের গোড়াতে ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ১ বার ব্যবহার করতে হবে। দেখবেন খুশির সমস্যা অনেকটাই দূর হবে।

আরও পড়ুন: শীতের পোশাকে স্যাঁতস্যাঁতে গন্ধ? পারফিউম নয়, কাজে লাগান এই উপায়গুলি

অ্যালোভেরা জেল

স্কারপে চামড়ার শুকিয়ে এলে এই খুশকির সমস্যা বেশি দেখা যায়। সেক্ষেত্রে অ্যালোভেরা জেল বেশ কার্যকরী উপাদান। এর জন্য একটি বাটিতে অ্যালোভেরার জেল ভালো করে ফেটিয়ে নিন, এবং সেটিকে মাথার স্ক্যাল্পে ভালো করে মাখিয়ে নিন দেখবেন খুশকি অনেকটা কমে যাবে। এছাড়াও জলের মধ্যে লেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে ব্যবহার করতে পারেন।

বেশি করে জল পান

শীতকালে আমরা কম জল খাই। যার ফলে ত্বক ও স্ক্যাল্প শুষ্ক হয়ে যায়। প্রতিদিন পর্যাপ্ত জল পান করতে হবে। সঙ্গে খাদ্য তালিকায় ভিটামিন ওরাখতে হবে ফল, শাকসবজি, ডিম, মাছ ও বাদাম। এগুলির ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড খুশকি রোধে সাহায্য করে।

google button