বহরমপুর থেকে পুরুলিয়া যাওয়ার সরকারি বাস, জানুন সময়সূচি ও ভাড়া

Published:

SBSTC Berhampur Purulia Bus

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। যদি কেউ দুর্গাপুর থহয়ে বহরমপুর থেকে পুরুলিয়া যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC) দ্বারা পরিচালিত বাস পরিষেবা একটি সাশ্রয়ী ও সুবিধাজনক বিকল্প হতে পারে (Berhampur Purulia Bus)। এই রুটের বাসগুলি বহরমপুর থেকে ছেড়ে দুর্গাপুর হয়ে পুরুলিয়া পৌঁছায়। যাত্রীরা নন-এসি এক্সপ্রেস সিটার বাসে আরামে ভ্রমণ করতে পারবেন। তাহলে আসুন এই বাসগুলোর সময়সূচী এবং ভাড়া সম্পর্কে জেনে নেওয়া যাক। 

দুর্গাপুর হয়ে বহরমপুর থেকে পুরুলিয়া যাওয়ার বাসের সময়সূচি

এই রুটে তিনটি এসবিএসটিসি বাস চলাচল করে। দিনের প্রথম বাসটি বহরমপুর থেকে ভোর ৫:৩০ টায় ছাড়ে এবং প্রায় দুপুর ৩:০০ টের সময় পুরুলিয়া পৌঁছায়, গন্তব্যে পৌঁছাতে সময় লাগে ১০ ঘণ্টা। দ্বিতীয় বাসটি সকাল ৬:১০ মিনিটে ছাড়ে। তৃতীয় বাসটি বহরমপুর থেকে সকাল ৮:৫০- এ রওনা দেয় এবং প্রায় বিকেল ৫:৫০-এ পুরুলিয়া পৌঁছায়। এই বাসে পুরো পথটি যেতে সময় লাগে ৯ ঘণ্টা।

বহরমপুর-দুর্গাপুর-পুরুলিয়া রুটে এসবিএসটিসি বাসের ভাড়া প্রায় ২৫৬ টাকার কাছাকাছি। যেহেতু এগুলি দূরপাল্লার বাস, তাই আগে থেকে সিট বুক করে রাখাই শ্রেয়। বিশেষ করে ছুটির দিন, উৎসব বা পর্যটনের মরশুমে অগ্রিম সিট বুকিং বাঞ্ছনীয়। কারণ এই সময়গুলিতে আসন পাওয়া কঠিন হতে পারে। যাত্রীরা অফিসিয়াল এসবিএসটিসি বুকিং পোর্টালের বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করতে পারেন কিংবা স্থানীয় এসবিএসটিসি কাউন্টার থেকেও টিকিট কিনতে পারেন। মহিলাযাত্রীরা এই সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারেন। 

আরও পড়ুন: বাঁকুড়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা! জলের তোড়ে বসে গেল জয়পণ্ডা নদীর ব্রিজ

তবে মনে রাখবেন, যেহেতু সময়সূচি, ভাড়া এবং বাসের ধরন পাল্টাতে থাকে, তাই অফিসিয়াল তথ্যের ওপর নির্ভর করাই শ্রেয়। যারা বহরমপুর থেকে পুরুলিয়া যাতায়াত করেন, তাদের জন্য এই এসবিএসটিসি পরিষেবাটি একটি তুলনামূলকভাবে সাশ্রয়ী ও সুবিধাজনক বিকল্প। দুর্গাপুর হয়ে যাওয়ার পথটি সহজ ও এই সরকারি পরিষেবার মাধ্যমে সাধারণত সময়মতো গন্তব্যে পৌঁছানো যায়।

google button