‘৬০% ডিএ না হলে ফিটমেন্ট ফ্যাক্টর তৈরিই সম্ভব নয়’, সপ্তম পে কমিশন নিয়ে বড় খবর

Published:

7th Pay Commission

সহেলি মিত্র, কলকাতা: ফের একবার সপ্তম বেতন পে কমিশন (7th Pay Commission) নিয়ে বোমা ফাটালেন ডিএ মামলাকারি মলয় মুখোপাধ্যায়। নতুন করে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সরকারি কর্মচারী সংগঠনের নেতা। জল্পনা শুরু হয়েছে যে সরকার তথা বেতন কমিশন নাকি নভেম্বর শেষ হলেই সপ্তম বেতন কমিশনের রিপোর্ট পেশ করতে চলেছেন। সত্যিই কি তাই? এই নিয়ে এবার মুখ খুললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক।

সপ্তম পে কমিশনের রিপোর্ট কি নভেম্বরেই?

মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee) ফেসবুকে লেখেন, ‘১৮% মহার্ঘ ভাতা পরবর্তী নয়া সরকার অক্টোবর ২৬ থেকে ২০% ডিএ দিতে শুরু করেছেন। ৬০% ডিএ হতে এখনও ২২% ডিএ বাকি। অথচ একশ্রেণীর কর্মচারী/ইউটিউবরা প্রচার চালাচ্ছেন যে, সরকার তথা বেতন কমিশন নাকি নভেম্বর শেষ হলেই ৭ম বেতন কমিশনের রিপোর্ট পেশ করতে চলেছেন। অথচ ৬০% ডিএ না হলে, বেতন কমিশনের নয়া বেতনের সুপারিশ তথা ফিটমেন্ট ফ্যাক্টর তৈরিই হবে না।’

তিনি আরও জানান, ‘২০১৫ সালের ২৭ নভেম্বর অভিরূপ সরকারের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি ডিএ-র সংস্থান না রাখলেও কেন্দ্রীয় বেতন কমিশনের যে ফিটমেন্ট ফ্যাক্টর ২. ৫৭ গুণিতক বেতন বৃদ্ধির সুপারিশ করেছিলেন। পঞ্চম বেতন পে কমিশন গঠন হয় ২০০৮ সালের ২৮ আগস্ট। পঞ্চম বেতন কমিশন সরকারের কাছে রিপোর্ট পেশ করে ফেব্রুয়ারি ২০০৯। সে সময়ও কেন্দ্রীয় বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৬ গুণিতক বেতন বৃদ্ধির সুপারশি কড়া হয়েছিল। চতুর্থ বেতন কমিশনও কেন্দ্রীয় বেতন কমিশনের ১.৪০ মেনে বেতন বৃদ্ধি করেছিল। এবার যদি রাজ্যের সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় বেতন কমিশনের রিপোর্টের আগে সপ্তম রিপোর্ট পেশ করে দেয় এবং পরবর্তীতে দেখা যায় রাজ্যের ফিটমেন্ট ফ্যাক্টর থেকে F.F অনেকটাই কম সেখানে ১০ বছর ধরে বেতন/পেনশন কম পাওয়ার যন্ত্রণা আমাদের ভুগতে হবে।’

আরও পড়ুন: সম্পত্তি নিলাম করে মেটানো হবে চিটফান্ডে প্রতারিতদের টাকা, অনুমতি চেয়ে চিঠি নবান্নে

বিস্ফোরক দাবি মলয় মুখোপাধ্যায়ের

তাঁর মতে, ‘আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমাদের ও বেতন/পেনশন বৃদ্ধি কেন্দ্রের অষ্টম বেতন কমিশন অনুযায়ী হতে হবে।’ এই বিষয়ে অনেকেই অনেক কিছু লিখেছেন। একজন পোস্টের নিচে কমেন্টে লিখেছেন, ‘বর্তমান রাজ্য সরকার কর্মচারীদের সপ্তম পে কমিশন দেবে, যেটা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ও সাথে অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে পাচ্ছে । আর কেন্দ্র সরকার তার কর্মচারীদের অষ্টম পে কমিশন কার্যকর করলে তারপরে আমাদের রাজ্য সরকার তাদের কর্মচারীদের অষ্টম পে কমিশন ঘোষণা করবে। অর্থাৎ আমাদের বর্তমান রাজ্য সরকার খুব অল্প সময়ের মধ্যে তার কর্মচারীদের জন্য দুটি পে কমিশন ঘোষণা করবে। আর আপনারা যে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে চিন্তিত সেটা কেন্দ্র যা ঠিক করবে রাজ্য ও সেই হারেই দেবে। বর্তমানে রাজ্য সরকার কেন্দ্রের সপ্তম পে কমিশনের সাথে আমাদের রাজ্যের ষষ্ঠ পে কমিশনের যে ফারাক আছে সেটির মধ্যে সমতা আনবে।’ একজন প্রশ্ন তুলেছেন, ‘পে কমিশন স্যালারি জানুয়ারি থেকে দিতে গেলে ২৫% ডিএ কবে দেবে?’

google button