প্রীতি পোদ্দার, কলকাতা: সন্ধ্যেবেলা হলেই চায়ের সঙ্গে আড্ডা দিতে আমরা নানান ধরনের স্ন্যাকস (Evening Snavks) খেয়ে থাকি। কখনো মোচার চপ কখনো আলুর চপ কখনো পেয়াজি তো কখনো আবার বেগুনি। কিন্তু কখনো ক্ষীরের চপ (Khirer Chop) খেয়ে দেখেছেন? নরম তুলতুলে সেই চপ খেতে লাগে দুর্দান্ত। এর স্বাদ এতটাই অমৃত হয় যে একটাতে মন ভরে না। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এই ক্ষীরের চপের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
উপকরণ
ক্ষীরের চপ বানানোর জন্য যে সকল উপকরণ প্রয়োজন সেগুলি হল- ৫০০ গ্রাম চিনি, জল, ৩০০ গ্রাম ময়দা, ঘি, হলুদ ফুড কালার, ২৫০ গ্রাম খোয়া ক্ষীর, ৫০ গ্রাম চিনির গুঁড়ো, জায়ফলের গুঁড়ো, ৫০ গ্রাম কিসমিসের গুঁড়ো, ৫০ গ্রাম কাজুবাদামের গুঁড়ো, ঘি।
রান্নার পদ্ধতি
- প্রথমে একটি কড়াইতে হাফ লিটার জল ফুটিয়ে নিতে হবে তার মধ্যে ৫০০ গ্রাম চিনি দিয়ে দিতে হবে মাঝারি ফ্লেমে হাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। ১০ মিনিট পর ওই সিরাপ হয়ে এলে আলাদা পাত্রে ঢেলে নিতে হবে।
- এরপর একটি বাটিতে ৩০০ গ্রাম ময়দা, ৪ চা চামচ ঘি, সামান্য হলুদ ফুড কালার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সমস্ত মিশ্রণ যখন ভালো করে মিশে যাবে তখন একটু একটু জল দিয়ে ডো-টাকে মেখে নিতে হবে।
- ডো-টা ভালো করে মাখা হয়ে গেলে লেচির মত ছোট ছোট বল কেটে ভালো করে গোল করে নিতে হবে। এবার ফিলিং করার জন্য একটি বাটিতে ২৫০ গ্রাম খোয়া ক্ষীর, ৫০ গ্রাম চিনির গুঁড়ো, সামান্য জায়ফলের গুঁড়ো, ৫০ গ্রাম কিসমিসের গুঁড়ো, ৫০ গ্রাম কাজুবাদামের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
আরও পড়ুন: আলু দিয়ে পাতলা ঝোল নয়, এবার ছুটির দিনে বানিয়ে ফেলুন সুস্বাদু কালা ভুনা
- চিনির সিরাপের মধ্যে এবার সামান্য কেশর দিয়ে দিতে হবে। যাতে সিরাপের গন্ধটা ভালোভাবে মিশে যায় এবং সামান্য রঙিন হয়। এরপর একটি ফ্লাইং প্যান্ট এর মধ্যে অনেকটা ঘি নিয়ে সেটিকে গরম করে নিতে হবে।
- ময়দার যে ডো-টা বানানো হয়েছিল এবার সেগুলোকে লুচির মত ছোট ছোট করে বেলে নিতে হবে। তার মধ্যে ক্ষীরের পুরটা ঢুকিয়ে দিতে হবে এবং লেচির মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে একটা একটা করে বাকিগুলো করে নিতে হবে।
- ঘি গরম হয়ে এলে মাঝারি ফ্লেমে এবার ক্ষীরের বলগুলো ভেজে নিতে হবে। লাল লাল করে এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। যদি কেউ মনে করেন ঘি ছাড়া তেল দিয়ে শুধুমাত্র ভাজবেন তাহলেও সেটি করা যায়। এছাড়াও অর্ধেক তেল এবং অর্ধেক ঘি দিয়েও এই বলগুলো ভাজা যায়।
- ক্ষীরের বলগুলো ভাজা হয়ে এলে সেগুলোকে আলাদা পাত্রে ঠান্ডা করতে দিতে হবে। দুই থেকে তিন মিনিট পর ঠাণ্ডা হয়ে এলে সেই বলগুলো সিরাপের মধ্যে চুবিয়ে দিতে হবে। ব্যস তাহলেই তৈরি লোভনীয় ক্ষীরের চপ।


