কাল ৭৫ জেলায় থাকবে না কারেন্ট, নিরাপদে নিতে হবে আশ্রয়! ঘোষণা সরকারের

Published:

Siren Blackout

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার বড় উদ্যোগ রাজ্য সরকারের। আগামীকাল, 22 নভেম্বর রাজ্যের একাধিক জেলায় আচমকা বেজে উঠবে সাইরেন। নির্ধারিত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। হতে পারে ব্ল্যাকআউট (Blackout Drill)। নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয়ও নিতে হবে বলেই সূত্রের খবর! তাহলে কি কোনও যুদ্ধের আগাম প্রস্তুতি? আসলে, বড় কোনও যুদ্ধ বা হঠাৎ বিমান হামলার মতো জরুরী পরিস্থিতি মোকাবিলার জন্যই বিশেষ মহড়ার আয়োজন করা হয়েছে সরকারের তরফে।

ব্ল্যাকআউট হতে পারে 75টি জেলায়!

প্রশাসন সূত্রে খবর, মূলত বড়সড় যুদ্ধ বা হঠাৎ বিমান হামলার আগাম প্রস্তুতি যাচাই করতেই বিশেষ মহড়ার আয়োজন করছে উত্তরপ্রদেশ সরকার। সেই মতোই, আগামীকাল অর্থাৎ 22 নভেম্বর সন্ধ্যা 6টা থেকে রাজ্যটির 75টি জেলায় একসঙ্গে সিভিল ডিফেন্স এয়ার রেড ও ব্ল্যাক আউট মক ড্রিল চলবে। মহড়া চলাকালীন বাজবে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন এবং কিছু নির্দিষ্ট এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হবে। কৃত্রিমভাবে তৈরি করা হবে ব্ল্যাকআউট পরিস্থিতি।

জানা যাচ্ছে, প্রায় 2 মিনিট ধরে এয়ার রেড অ্যালার্ট সাইরেন বাজবে। এরপরই নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুশীলন করানো হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সংকেত দিতে পরে বাজানো হবে অল ক্লিয়ার সাইরেন। শুধু ব্ল্যাকআউটই নয়, এর পাশাপাশি মহড়ায় জরুরি পরিস্থিতিতে উদ্ধার এবং ত্রাণ ব্যবস্থার প্রস্তুতিও যাচাই করা হবে। সঠিক সময়ে সাধারণ মানুষ যাতে তৎপরতার সাথে কাজ করতে পারেন সেজন্য আগুন নেভানো থেকে শুরু করে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া, ক্ষতিগ্রস্ত ভবনে আটকে পড়া মানুষকে উদ্ধার এবং গুরুতর আহতদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানোর মতো পরিস্থিতির অনুশীলন চলবে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, রবিবার উত্তরপ্রদেশের উল্লিখিত জেলাগুলিতে মহড়ায় অংশ নেবে পুলিশ থেকে শুরু করে দমকল, স্বাস্থ্য দপ্তর, এমডিআরএফ, এসডিআরএফ সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। এ প্রসঙ্গে উত্তর প্রদেশের নাগরিক সুরক্ষা দপ্তর জানিয়েছে, এই বিশেষ মহড়ার মূল উদ্দেশ্য সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধবিমানের আকস্মিক হামলা বা অন্য বড় কোনও জরুরী পরিস্থিতিতে প্রশাসন এবং স্বেচ্ছাসেবকদের দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা কতটা তা পরীক্ষা করা। নাগরিকদের আগে থেকেই মহড়ার বিষয়ে যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে উত্তর প্রদেশ সরকারের তরফে।

আরও পড়ুন: ‘আমরা আবার ফিরে আসবো’ ভারতে এসেই বললেন পাকিস্তানের মন্ত্রী

জানা গিয়েছে, মাইকিং করে উত্তরপ্রদেশের জেলাগুলিতে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে অযথা আতঙ্কিত না হন। একই সাথে কোনও ধরনের গুজবে কান না দেওয়ারও অনুরোধ করা হয়েছে সরকারের তরফে। এর পাশাপাশি রাজ্যটির 75টি জেলায় ইতিমধ্যেই নাগরিক সুরক্ষা ইউনিট গঠন করা হয়েছে। প্রায় এক লক্ষ স্বেচ্ছাসেবক এই ব্যবস্থা সঙ্গে যুক্ত রয়েছেন বলেই উত্তর প্রদেশ প্রশাসন সূত্রে খবর।

google button