শীতে ব্রেক? দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ সপ্তাহের শুরুতে ফের একবার হাওয়া বদলের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জেলায় জেলায় বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। হঠাৎ করে যেন শীতে ব্রেক লেগেছে। বেশ গরম হতে শুরু করেছে বাংলার আবহাওয়া (Weather Today)। তাহলে কি শীত আপাতত পড়বে না? কোন কোন জেলায় আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে? চলুন জেনে নিই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায়।

ঘূর্ণিঝড় আকভানের অবশিষ্টাংশ দুর্বল হয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছে এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার ওপর এর আর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। আইএমডি কলকাতা জানিয়েছে, সোমবার অবধি বৃষ্টি হলেও তারপরের দুই দিন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। মঙ্গলবার থেকে উত্তরের বাতাস এই অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করায় রাজ্যজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় আকভানের পর এবার ‘কানি’র চোখরাঙানি! নভেম্বরের শেষেই হতে পারে তৈরি

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বাদবাকি জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে।

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবার কেমন থাকবে বাংলার আবহাওয়া? পূর্বাভাস অনুযায়ী, এদিন আবার উত্তরবঙ্গ কিংবা কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। জেলায় জেলায় থাকবে শীতের আমেজ। অন্যদিকে অর্ণব, মুরাসু এবং আকভান-র পর নতুন একটি ঘূর্ণিঝড়ের ওপর এবার নজরদারি চালাচ্ছেন আবহাওয়াবিদরা। এবার যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সেটার নাম হল ‘কানি’ (Cyclone Kani)। আসলে একাধিক বেসরকারি আবহাওয়া গবেষণা মডেল এই ঝড়ের একটা পূর্বাভাস দিয়েছে। ২৭ নভেম্বর নাগাদ হতে পারে এটি। এখনও অবধি জানা যাচ্ছে, ভারতে নয়, এটি শ্রীলঙ্কায় জন্ম নিতে পারে। ভারত মহাসাগর ও আরব সাগরে নতুন এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। তবে কবে এই ঝড় তৈরি হবে কিংবা কোথায় আছড়ে পড়তে পারে, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট পূর্বাভাস বা সতর্কতা জারি করেনি ভারতীয় মৌসম ভবন (IMD)।

google button