১ লাখ টাকাকে সাড়ে ৩৮ লাখ বানাল ১১ টাকার শেয়ার

Published:

Multibagger Stock

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে (Stock Market) এমন কিছু শেয়ার রয়েছে যেগুলি দীর্ঘ মেয়াদে বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে। তেমনই একটু শেয়ার অ্যাপোলো মাইক্রো সিস্টেমস। এয়ারোস্পেস ও ডিফেন্স সেক্টরের এই সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের বিগত পাঁচ বছরে বিপুল রিটার্ন দিয়েছে। যাঁরা 2021 সাল অর্থাৎ পাঁচ বছর আগে এই শেয়ারে (Multibagger Stock) মাত্র 1 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে তাঁদের মোট সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 38.58 লাখ টাকায়।

5 বছরে 1 লাখ টাকাকে সাড়ে 38 লাখ বানিয়ে দিল এই শেয়ার

2021 সালের নভেম্বর মাসে দাঁড়িয়ে অ্যাপোলো মাইক্রো সিস্টেমসের একটি শেয়ারের দাম ছিল 11 টাকা 40 পয়সা। সেই সময় অনেকেই এই শেয়ারটিকে এড়িয়ে গিয়েছিলেন। তবে যেসব বিনিয়োগকারীরা এই কোম্পানির শেয়ারে সাহস করে একবার বিনিয়োগ করেছেন আজকের দিনে দাঁড়িয়ে তাঁদের আমানতের পরিমাণ বিপুল। 5 বছর আগে এই মাসেই যাঁরা শেয়ারটিতে মাত্র 1 লাখ টাকা রেখেছিলেন তাঁদের হাতে 38.58 লাখ টাকা বা তারও বেশি অর্থ রয়েছে।

বলা বাহুল্য, 23 নভেম্বর, বাজার বন্ধ হওয়ার সময় এই সংস্থার শেয়ারের দাম ছিল 425 টাকা 60 পয়সা। অর্থাৎ বিগত পাঁচ বছরের মধ্যে এই সংস্থার শেয়ারের দাম 3,759 শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞ মহলের কেউ কেউ বলছেন, আগামী দিনে এই সংস্থার শেয়ারের দাম আরও বাড়তে পারে। বলে রাখি, 2023 সালের মে মাসে স্টক স্প্লিট করেছিল এই জনপ্রিয় সংস্থাটি। কোম্পানি 10 টাকা ফেস ভ্যালুর একটি শেয়ারকে 1 টাকা ফেস ভ্যালুর 10টি শেয়ারে ভাগ করে দেয়।

আরও পড়ুন: নিত্যপণ্য আমদানিতে ভারতের বিকল্প খুঁজে নিল বাংলাদেশ!

শুধু পাঁচ বছর নয়, এই ডিফেন্স শেয়ারটি বিগত এক বছরের মধ্যেও বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে। গত এক বছরে এই শেয়ারটি বিনিয়োগকারীদের প্রায় 64 শতাংশ রিটার্ন দিয়েছে। যেখানে গত তিন বছরে এই সংস্থার শেয়ার 223 শতাংশ রিটার্ন দিয়ে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। যদিও দু’বছরে এই শেয়ারে বিনিয়োগ করে 367 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। সবমিলিয়ে, শেয়ার বাজারে মাল্টিব্যাগর স্টকে রূপান্তরিত হয়েছে অ্যাপোলো মাইক্রো সিস্টেমসের স্টক।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

google button