রাহু কেতুর গোচরে লাভবান হবে তিন রাশি, কর্মক্ষেত্রে সাফল্য, খুলবে আর্থিক সুযোগের দুয়ার

Published:

Rahu Ketu Transit

অনন্যা সরকার, কলকাতা: বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুকে ‘ছায়া গ্রহ’ হিসেবে গণ্য করা হয়। এই দুটি গ্রহের গতিপথে কোনো পরিবর্তন (Rahu Ketu Transit) এলে তা ১২টি রাশির জাতক-জাতিকার জীবনেই ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে। বুধবার, ২৫ নভেম্বর বিকেল ৪টা ৩৪ মিনিটে রাহু মকর রাশিতে এবং কেতু কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষীরা জানাচ্ছেন, এই রাশি পরিবর্তন বা গোচর প্রায় ১৮ মাস স্থায়ী হবে। এই সময়কালে তিনটি রাশির জাতক-জাতিকারা জীবনে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কোন তিনটি রাশির কপাল খুলতে চলেছে, আসুন দেখে নেওয়া যাক। 

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য রাহু ও কেতুর এই গোচর নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। ঘর-সংসার, পরিবার ও ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাহায্য মিলতে পারে এবং পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ডিল পেতে পারেন, যা অর্থলাভের পথ প্রশস্ত করবে। এছাড়া, আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের এই গোচর উন্নতি ও নতুন সম্ভাবনার বার্তা বহন করতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা টাকা বা আগে কাউকে ধার দেওয়া টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ ব্যবসায়িক সফর বা বিদেশ ভ্রমণ লাভজনক হতে চলেছে। নতুন কোনো প্রকল্পে বিনিয়োগের শুভ যোগ রয়েছে। সামগ্রিকভাবে রাহু-কেতুর এই গোচর মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে সমৃদ্ধি ও সুখ বয়ে আনতে পারে।

আরও পড়ুন: ২০২৭-এ শনির নক্ষত্র পরিবর্তনে সুসময় আসছে ৪ রাশির, অর্থলাভ ও কর্মপ্রাপ্তির যোগ

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকার ক্ষেত্রেও রাহু ও কেতুর এই রাশি পরিবর্তন অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এর প্রভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। আগের কোনো বিনিয়োগ থেকে হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করেন, তারা তাদের কঠোর পরিশ্রমের সুফল পেতে পারেন। বেতন বৃদ্ধি বা পদোন্নতির সুযোগ রয়েছে। যারা চাকরির সন্ধানে আছেন, তারা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান থেকে চাকরির প্রস্তাবও পেতে পারেন। পাশাপাশি, সামাজিক মর্যাদা বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।

বিঃ দ্রঃ – এই নিবন্ধটি সম্পূর্ণভাবে জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও প্রচলিত বিশ্বাসের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। তাই যেকোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার আগে একজন যোগ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।

google button