সহেলি মিত্র, কলকাতা: সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের কর্মীদের জন্য রয়েছে সুখবর। বহু দিনের আটকে থাকা প্রভিডিয়েন্ট ফান্ড বা পিএফ (PF) সংক্রান্ত একাধিক বিষয়ের ওপর মিলেছে চূড়ান্ত খবর। বর্তমানে এই মূল্য বৃদ্ধির জমানায় সদ্য পাওয়া এই আপডেটগুলো স্বস্তি দেবে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের কর্মীদের। বলে রাখা ভালো, একটি নয়, বরং একাধিক সুখবর এসেছে নতুন বছর শুরু হওয়ার আগে।
নতুন বছরে PF অ্যাকাউন্টে বড় বদল!
২০২৬ সাল শেষ হতে এক মাসের কিছু সময় বাকি। নতুন বছর শুরু হওয়ার আগেই এসেছে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো। একটি আপডেট অনুযায়ী, যাঁরা একাধিক মাস ধরে চাকরির সন্ধানে রয়েছেন, তাঁরা চাইলে পিএফ অ্যাকাউন্টে জমিয়ে রাখা টাকা সহজে তুলতে পারবেন। পুরনো নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট থেকে পুরো টাকা তোলার জন্য প্রায় ১২ মাসের একটি প্রক্রিয়ায় মধ্যে দিয়ে যেতে হতো একজন পিএফ অ্যাকাউন্ট থাকা কর্মীদের।
নতুন নিয়ম লাগু হওয়ার পর, বারো মাসের পরিবর্তে মাত্র ২ মাস অপেক্ষা করলেই আপনার পিএফ অ্যাকাউন্ট থেকে সহজে টাকা তুলে নেওয়ার সুযোগ পাবেন। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে চাকরি ছাড়ার পর বা চাকরি হারানোর পর, নতুন চাকরি পেতে সমস্যার মুখে পড়েন কর্মীরা।
আরও পড়ুন: LPG, SBI কার্ড থেকে RBI-র সুদের হার, ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম!
নতুন চাকরি পাওয়ার আগে থাকে এক রাশ অনিশ্চিয়তা, দরকার পর টাকার যোগান। তখন এক প্রকার বাধ্য হয়েই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার দরকার হয়। দরকারের সময় একজন কর্মী যাতে তাঁর পিএফ অ্যাকাউন্টে জমা থাকা ব্যবহার করতে পারেন সেজন্য নিয়মে বদল করা হয়েছে।
পিএফ নিয়মে আর কী কী বদল আনা হয়েছে?
১.চাকরি হারানোর ২ মাস পর সম্পূর্ণ পিএফ ব্যালেন্স তুলে নেওয়ার সুবিধা।
২. অ্যাকাউন্টে মাত্র ১০% টাকা রাখলেই হবে।
৩. অবসর গ্রহণের পর প্রতি মাসে পিএফ তোলার সুবিধা।
৪. অবশিষ্ট পিএফ ব্যালেন্সের উপর ধার্য থাকবে সুদের হার।
উল্লেখ্য, শ্রম মন্ত্রকের থেকে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করার পরেই এই নতুন নিয়মগুলো কার্যকর হবে।


