সহেলি মিত্র, কলকাতা: কমলা লেবুর বাগান (Orange Garden) দেখতে চান? কিন্তু উত্তরবঙ্গ যাওয়ার মতো সময় বা টাকা কোনওটাই নেই? চিন্তা করবেন না। কারণ কলকাতার কাছেই রয়েছে সুন্দর এক কমলা লেবুর বাগান। দূরদূরান্ত থেকে মানুষ দেখে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কমলা লেবুর এই বাগান।
কলকাতার কাছেই রয়েছে চোখ জুড়ানো কমলা লেবুর বাগান
হাল আমলের সোশ্যাল মিডিয়ার দৌলতে রাজ্যের আনাচেকানাচে লুকিয়ে থাকা বিভিন্ন অজানা গন্তব্য উঠে আসছে ফেসবুকের পাতায়। তেমনই একটি কম পরিচিত জায়গা রয়েছে হাবড়ার অশোকনগরে (Ashoknagar)। অশোকোনগর তথা হাবড়ায় রয়েছে বেশ কিছু নার্সারি। নার্সারি হয়তো আপনার বাড়ির কাছেও রয়েছে। কিন্তু তাতে ভাইরাল হওয়ার মতো কী আছে?
ভাইরাল হওয়ার উপদান রয়েছে অশোকনগরের একটি নার্সারিতে। বলতে হয়তো নার্সারি, কিন্তু দেখলে মনে হবে কমলা লেবুর বাগান। এবারের শীতের আগে ফলে ফলে ভরে গেছে বাগান। আবহাওয়া অনুকূল হওয়ায়, কমলা লেবু গাছে ফলন হয়েছে ভালো। সেই সঙ্গে পাতার বাহার তো রয়েছেই।
আরও পড়ুন: মিলবে বিনা সুদে ১০ লক্ষ টাকা লোন, বাংলায় শুরু হচ্ছে উদ্যম ক্রেডিট কার্ড স্কিমে আবেদন
ভাইরাল এই কমলা লেবুর বাগান
কমলা লেবুর কথা বললেই সবার আগে হয়তো মনে আসে সিটংয়ের কথা। সিটং যাওয়া তো আর মুখের কথা নয় যে ইচ্ছা হল আর চলে গেলাম। উত্তরবঙ্গ যাওয়ার জন্য দরকার হয় প্রস্তুতি, ঠিক করতে হয় বাজেট। তার ওপর আবার ছুটি পাওয়ার ব্যাপার আছে। মন কি আর এতো সব কথা বোঝে? তার ইচ্ছা হয় ছুটে যেতে।
যারা কলকাতা বা তার আশেপাশের অঞ্চলে থাকেন, তাঁরা এখন চাইলেন দেখে আসতে পারেন কমলা লেবুর বাগান। কমলা লেবুর বাগান সাধারণত শীত প্রধান জায়গায় হয়ে থাকে। অশোকনগরের এই নার্সারি দেখিয়ে দিয়েছে পর্যাপ্তভাবে গাছে দেখাশোনা করলে সমতলেও হতে পারে কমলা লেবুর বাগান। আপনি যদি এখনও এই বাগান না দেখে থাকেন, তাহলে আর দেরি করবেন না, এই শীতেই সময় বার করে ঘুরে আসুন অশোকনগর থেকে।


