বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল পাওয়ার যোগ্য, কিছুদিন আগে এমন বক্তব্যই রেখেছিলেন বীরেন্দ্র সেহবাগ। আর তার পর পরই IPL 2027 মিনি নিলামে (IPL 2027) নিজের নাম নথিভুক্ত করলেন আর্যবীর (Aaryavir Sehwag)। তবে এরই মাঝে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড়। কাজেই IPL এ দেখা যাবে না সেহবাগ-দ্রাবিড় জুটিকে! তবে এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে ঠিক কোন কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দ্রাবিড় পুত্র?
সেহবাগ থাকার কারণেই কি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত?
এবারের অনূর্ধ্ব 19 এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে ছিলেন বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর। মাত্র পাঁচ ম্যাচ খেলে 361 রান তুলেছিলেন তিনি। তাছাড়াও এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান সংগ্রাহকও হয়েছিলেন সেহবাগ পুত্র। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত 49 রানের ইনিংস খেলে ভারতীয় দলকে জয় এনে দিয়েছিলেন মোহিত উলভা। জানা যাচ্ছে, এই দুই ক্রিকেটারই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে 30 লাখ টাকার বেস প্রাইসে নাম নথিভুক্ত করেছেন।
তবে দুঃখের বিষয়, একেবারে শেষ মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে সুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন দ্রাবিড় পুত্র অন্বয় এবং লক্ষ্য রায়চন্দানি। যে ঘটনায় খানিকটা হতাশ হয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। অনেকেই প্রশ্ন তুলছেন, সেহবাগ পুত্র নিলামে অংশগ্রহণ করার কারণে কি সরে দাঁড়ালেন দ্রাবিড়? দুজনের মধ্যে কি তাহলে রেষারেষি চলছে? এ নিয়ে অবশ্য স্পষ্ট কোনও তথ্য মেলেনি। এদিকে, এশিয়া কাপজয়ী দলের আরও এক পেসার কাব্য প্যাটেলের নামও নথিভুক্ত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে।
আরও পড়ুন: যুবরাজ সিংয়ের সাথে ৩ মিনিট ফোনে কথা, তারপরই ব্যাট হাতে ধ্বংসযজ্ঞ চালালেন বৈভব
প্রসঙ্গত, 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট 1,220 জন ক্রিকেটার। পহেলা ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি নিজেদের পছন্দের ক্রিকেটারদের তালিকা জমা দেবে। সেই তালিকায় পছন্দের কোনও প্লেয়ারের নাম অন্তর্ভুক্ত করতে চাইলে নির্দিষ্ট মনোনয়ন জমা দেওয়া যাবে। এই সব প্রক্রিয়ার পরেই তৈরি হবে চূড়ান্ত তালিকা।


