‘মুখ্যমন্ত্রীর ছোঁয়ায় বেঁচে আছে ঋত তৃণমূল।’ গোপন তথ্য ফাঁস করলেন স্বাস্থ্যমন্ত্রী

Published:

Sharadwat Mukherjee

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের (Sharadwat Mukherjee) এক বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ছড়িয়েছে উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। হাতেগোনা কয়েকজন বিধায়কের সমর্থন রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তবে এবার স্বাস্থ্যমন্ত্রী নিজের দলীয় কার্যালয় থেকে স্পষ্ট জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশীর্বাদেই চলছে ঋত তৃণমূল! আর এ নিয়ে এবার সুর চড়িয়েছে বামসহ বিরোধী দলগুলি।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে জল্পনা

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিও সিপিআইএম নেতা শতরূপ ঘোষ নিজেই পোস্ট করে ব্যঙ্গ করেছেন। এমনকি তিনি ক্যাপশনে লিখেছেন, “বিধাননগরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে শারদ্বত মুখার্জির বক্তব্যের কিছুটা অংশ আমার শুনে বেশ ভালো লাগল। আপনাদের কেমন লাগল জানাবেন।” যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। তবে ভিডিওতে স্বাস্থ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশীর্বাদেই চলছে ঋত তৃণমূল!

শারদ্বতের কথায়, “একটা মৃত তৃণমূল, একটা ঋত তৃণমূল। মৃত তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় শেষ হয়ে গেছে। আর ঋত তৃণমূল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছোঁয়ায়, হাতের আশীর্বাদে বিরাজ করছে। যেদিন হাত নামিয়ে নেবে, ও শেষ হয়ে যাবে। সরাসরি বলে দিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন, আমরা যদি চাই ২৮০ টাই আমাদের জন্য ভোট দেবেন। মিথ্যা কথা কিছু বলেননি। মৃত তৃণমূলের কেউই নেই প্রায় সঙ্গে। আর ঋত তৃণমূলে যে কজন আছেন, সত্যিই আমাদের দয়াদাক্ষিণ্যে আছেন। তো আমাদের মধ্যে যারা একত্রিত হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে, তারাও কিন্তু আপনাদের দয়াদাক্ষিণ্যে আছে।”

আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যেই ৬ লক্ষ অ্যাকাউন্টে ঢুকবে ১০০ কোটি টাকা! ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “তৃণমূলকে হারানো আমাদের কাছে এমন কিছু কঠিন কাজ না। একবার হারিয়েছি। বারবার হারাতে পারব। কনসিস্টেনসি নেই। ওরা এখন বাস্তবে নেই। নতুন ট্রেন্ড যেটা সেটা মাথায় রাখুন। বামপন্থা এবং বামপন্থী। আমাদের মেইন লড়াই কিন্তু বারবার বলছি তৃণমূল কংগ্রেস আর নেই। ওরা এক্সিস্ট করে না। ভারতীয় জনতা পার্টি লড়বে বিরোধীদের সঙ্গে। আর তারা হচ্ছে সিপিএম। ওরাই যে কজন আছে, ওরাই বিরোধী।”

google button