বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তুলেছিলেন একের পর এক উইকেট। এবার সেই কর্মের ফল পেলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট র্যাঙ্কিংয়ে (Test Rankings) ব্যাপক উন্নতি হয়েছে তাঁর। এক ধাক্কায় তিন ধাপ এগিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থান দখল করেছেন এই ভারতীয় ক্রিকেটার। তাছাড়াও প্রথম দশের তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছেন ভারতের ঋষভ পন্থ, শুভমন গিল, যশস্বী জয়সওয়ালরা। টেস্টের বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন মিচেল স্টার্ক।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এগিয়ে পন্থ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রকাশিত ক্রমতালিকায় ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ। আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে 128 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন তিনি। তারই পুরস্কার এবার হাতেনাতে পেলেন ষষ্ঠ স্থানে থাকা ভারতীয় তারকা। এছাড়াও যথাক্রমে তালিকার সপ্তম স্থানে নাম রয়েছে অধিনায়ক গিলের এবং 9 নম্বরে রয়েছেন জয়সওয়াল।
বিশ্ব ক্রিকেট সংস্থার টেস্টের ক্রমতালিকায় উন্নতি হয়েছে কেএল রাহুলেরও। চার ধাপ এগিয়ে 25 নম্বরে উঠে এসেছেন তিনি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন দেবদত্ত পাড্ডিকল। 80 রানের ইনিংস খেলেই 15 ধাপ এগিয়ে 39 নম্বরে জায়গা দখল করেছেন তিনি। যেখানে তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। একধাপ এগিয়ে তিন নম্বরে এসেছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা।
আরও পড়ুন: মাথায় মুকুট, খালি গা! বৈভবকে নিয়ে হাসির ইমোজি দিয়ে কেন এমন পোস্ট করলেন জাদেজা?
অন্যদিকে বোলারদের তালিকায় 6 নম্বরে উঠে এসেছেন কাগিসো রাবাডা। এদিকে এক নম্বরে স্টার্ক, দুই নম্বরে বুমরাহ থাকলেও তিন নম্বরে উঠে এসেছেন অলি রবিনসন। দুই ধাপ এগিয়ে এসেছেন তিনি। একইভাবে অলরাউন্ডারদের তালিকায় টেস্টে মার্কো জেনসেন শীর্ষস্থান ধরে রাখার সাথে সাথে দুই নম্বরে জায়গা ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজাও।


