মাথায় মুকুট, খালি গা! বৈভবকে নিয়ে হাসির ইমোজি দিয়ে কেন এমন পোস্ট করলেন জাদেজা?

Published:

Vaibhav Jadeja

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাট হাতে ভারতকে রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে তুলেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। সংযুক্ত আরব আমিরশাহীর বোলারদের একপ্রকার পিটিয়ে ছাতু করে 204 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন তিনি। বিহারের এই কিশোর নিজের ইনিংসের সাথে সাথে গড়েছেন একাধিক বিশ্বরেকর্ড। যার জেরে নানা মহলে প্রশংসিত হচ্ছেন এই ভারতীয় ক্রিকেটার। এবার সেই বৈভবের প্রশংসা করে একটি পোস্ট করলেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তবে ওই পোস্টে মাথায় মুকুট পরা অবস্থায় বৈভবের একটি ছবি শেয়ার করে হাসির ইমোজি দিয়েছেন ভারতীয় ক্রিকেটার।

হঠাৎ বৈভবের অদ্ভুত ছবি পোস্ট করলেন জাদেজা

গতকাল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে 7টি চার ও 28টি ছয় মেরে 53 বলে 204 রানের দাপুটে ইনিংস খেলেছিলেন বৈভব। আর সেই ইনিংসের জোরেই সহজ জয় পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সাথে টিকিট নিশ্চিত করেছিল সেমিফাইনালের। এবার সেই বৈভব সূর্যবংশীকে নিয়েই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করলেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ খেলোয়াড় রবীন্দ্র জাদেজা।

এদিন একেবারে অন্যভাবে বৈভবের প্রশংসা করলেন ভারতীয় তারকা। বিহারের খেলোয়াড়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বৈভবের একটি ছবি শেয়ার করেছেন জাদেজা। সেখানে খালি গায়ে দাঁড়িয়ে রয়েছেন বৈভব। মাথায় চাপানো হয়েছে বিরাট মুকুট। এছাড়াও ভারতীয় ক্রিকেটারের গায়ে রয়েছে একাধিক সোনার গয়না। ওই স্টোরির উপরেই লেখা হয়েছে ‘Well Played’।

আরও পড়ুন: বাদ দেওয়ার ‘বদলা’ IPL-এ না খেলার সিদ্ধান্ত মুস্তাফিজুর রহমানের

এখানেই শেষ নয়, বৈভবের অদ্ভুত ছবি স্টোরিতে আপলোড করার সাথে সাথে ভারতীয় ক্রিকেটার বেছে নেন আদিত্য নারায়ণের ‘ছোটা বচ্চা জান কে হামকো’গানটি। জাদেজার এমন স্টোরি ইতিমধ্যেই নজর কেড়েছে বহু ক্রিকেট প্রেমীর। সবচেয়ে বড় কথা, 204 রানের ইনিংসের পর বৈভব সূর্যবংশীকে নিয়ে ভারতীয় অলরাউন্ডারের অভিনব প্রশংসার ধরন এখন আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আসলে মজার চলেই বৈভবকে নিয়ে এমন পোস্ট করেছেন জাড্ডু।

google button