প্রীতি পোদ্দার, কলকাতা: শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবিতে বামেদের সংগঠন AIDSO-র অর্থ সংগ্রহ! লিফলেট বিলিকে নিয়ে কালনা (Kalna) স্টেশন চত্বরে মহা শোরগোল ও অশান্তি। অভিযোগ, ইসকনের মিড ডে মিলের (Kalna Mid Day Meal Controversy) দায়িত্ব অর্পণ নিয়ে লিফলেটে অভিযোগ জানানো হয়েছে। এমনকি কলেজ ক্যাম্পাসে না গিয়ে তাঁরা কেন স্টেশন চত্বরে চাঁদা তুলছে এই নিয়েও তর্ক বিতর্ক শুরু হয়। শেষে স্থানীয়দের হস্তক্ষেপে এলাকা ছাড়া করা হয় ওই সদস্যদের।
লিফলেট বিলিকে কেন্দ্র করে অশান্তি
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত কালনা এলাকায় শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবিতে স্টেশন চত্বরে ছাত্র সংগঠন AIDSO-র অর্থ সংগ্রহ করছিল। সেখানে আবার স্টেশনে থাকা সাধারণদের লিফলেট বিলিও করা হচ্ছিল। কারোর কাছ থেকে ১০ টাকা ও কারোর কাছ ২০ টাকা নেওয়া হচ্ছিল। এরপরই লিফলেট বিলিকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি ও উত্তেজনা শুরু হয়। অভিযোগ, সংগঠনটির বিলি করা লিফলেটে অন্যান্য সাধারণ দাবির পাশাপাশি “ইসকনের মতো ধর্মীয় সংস্থাকে স্কুলের মিড-ডে মিলের দায়িত্ব দেওয়া চলবে না” এমন একটি দাবি করা হয়েছে।
মিড ডে মিলের দায়িত্ব নিয়ে শোরগোল
অভিযোগকারীদের দাবি, “সিপিএম এর ভাবধারায় সাধারণ মানুষের কাছ থেকে এরা ক্রমাগত টাকা তুলে যাচ্ছে। আমরা চাইছি দেশবিরোধী যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তাঁদের সবাইকে ধরা উচিত। যারা সনাতনী সংস্কার বিরোধী তাদের পশ্চিমবঙ্গে থাকা উচিত নয়। সরকারের বিরুদ্ধে সমালোচনা করা বিরোধীদের কাজ কিন্তু ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া নিয়ে কেন তারা প্রশ্ন তুলছে এই নিয়েও আমাদের সন্দেহ বাড়ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা এই ধরনের লিফলেট বিলি করছে তাদেরকে আমরা পুলিশের কাছে নিয়ে যাবো।”
আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে হিউম পাইপ পরিষ্কার করতে গিয়ে মৃত্যু সাফাই কর্মীর, ক্ষতিপূরণ চাইল কমিটি
AIDSO-র লিফলেটের এই নির্দিষ্ট দাবিটি স্থানীয় মানুষ ও নিত্যযাত্রীদের নজরে আসতেই স্টেশন চত্বরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। অর্থ সংগ্রহ ও লিফলেটের বিষয়বস্তু নিয়ে স্থানীয়দের একাংশ নানা প্রশ্ন তুলেছে। কেন তারা ছাত্র সংগঠনের চাঁদা কলেজ ক্যাম্পাস থেকে না নিয়ে স্টেশন চত্তর থেকে সংগ্রহ করছে সেই নিও প্রশ্ন তুলছে অনেকে। যদিও এই চাঞ্চল্যকর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে AIDSO-র সদস্যরা। পরে পুলিশের হস্তক্ষেপে ওই এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে আনা হয়েছে।


