তৃণমূল বিধায়কের ধর্ষণ, মহিলাদের টাকা দেওয়ার ঘোষণা…! আজকের সেরা ১০ খবর (২৪ নভেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪ নভেম্বর, মঙ্গলবার। তৃণমূল বিধায়কের ধর্ষণ, মহিলাদের টাকা দেওয়ার ঘোষণা, ট্রেন বাতিল….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বামেদের অর্থ সংগ্রহ নিয়ে কালনায় আন্দোলন

এবার বামেদের অর্থ সংগ্রহ নিয়ে কালনা স্টেশনে অশান্তি। জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের কালনা এলাকায় শিক্ষাব্যবস্থা রক্ষার দাবিতে স্টেশন চত্বরে ছাত্র সংগঠন এআইডিএসও অর্থ সংগ্রহ করছিল। তবে সেখানে স্টেশনে থাকা সাধারণদের লিফলেট বিল করা হচ্ছিল। কারও কাছ থেকে ১০ টাকা, কারও কাছ থেকে ২০ টাকা নেওয়া হচ্ছিল। এরপর লিফলেটকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা। সংগঠনটির বিলি করা লিফলেটে অন্যান্য সাধারণ দাবির পাশাপাশি ইসকনের মতো ধর্মীয় সংস্থাকে স্কুলের মিড ডে মিলের দায়িত্ব দেওয়া চলবে না, এমন দাবি করা হয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৯) পরেশরাম দাসের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ

এবার আরও বিপাকে পড়লেন মমতা তৃণমূলের ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। এমনিতে ধর্ষণের অভিযোগে জেলবন্দি রয়েছেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে উঠল গণধর্ষণের অভিযোগ। জানা গিয়েছে, পরেশরাম সহ মোট আটজনের বিরুদ্ধে ক্যানিং থানায় গণধর্ষণের অভিযোগ জানিয়েছেন এক মহিলা। তিনি ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন। তবে সেই সময় তাঁকে মারধর করা হয় এবং পরে তুলে নিয়ে গিয়ে পরেশরাম এবং তাঁর অনুগামীরা ধর্ষণ করেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৮) বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার মৃত বিএসএফ জওয়ানের দেহ

বাংলাদেশ সীমান্তের কাছে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বিএসএফ জওয়ান কে বেনু। তবে এবার শ্রীভূমি জেলার কুশিয়ারা নদী থেকে উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ। জানা গিয়েছে, গরু পাচারকারীদের ধরতে গিয়ে নদীপথে মিশে গিয়েছিলেন তিনি। তবে স্টিমার ঘাটের কাছে তাঁর মৃতদেহ উদ্ধার করল উদ্ধারকারী দল। তবে জওয়ানকে জীবিত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশে নিয়ে যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করা হচ্ছে। এমনকি বর্ডার গার্ড বাংলাদেশে মিথ্যা তথ্য ছড়িয়ে ছিল বলেই খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৭) ক্লার্কশিপ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা পিএসসির

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। অবশেষে ক্লার্কশিপ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। জানা গিয়েছে, ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট (১) ২০২৪-র পরীক্ষা আগামী ২৬ এবং ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাজ্যের মোট ২৬টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। প্রথম সেশনের পরীক্ষা হবে ২৬ ডিসেম্বর শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত। দ্বিতীয় সেশনের পরীক্ষা ওইদিন দুপুর ২টো ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং তৃতীয় সেশনের পরীক্ষা হবে ২৭ ডিসেম্বর রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৬) হিউম পাইপ পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীর মৃত্যু পূর্ব মেদিনীপুরে

হিউম পাইপ পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীর মৃত্যু হল পূর্ব মেদিনীপুরে। জানা গিয়েছে, শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা-হলদিয়া জাতীয় সড়কের পাশে শেরবেঙ্গল হোটেল সংলগ্ন এলাকায় হিউম পাইপ পরিষ্কারের কাজ করতে গিয়ে ওই কর্মীর মৃত্যু হয়েছিল। মৃত ব্যক্তির নাম বিকাশ রাউত, যার বাড়ি পাঁশকুড়ার হাউরের মহিমপুর গ্রামে। ওইদিন নয়ানজুলিতে হিউম পাইপ বসানোর সময় পাইপের ভিতরে জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ করতে গিয়েই তাঁর মৃত্যু হয়। তবে তাদের দাবি, মৃতের পরিবারকে অন্তত ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং এককালীন আর্থিক সাহায্য দিতে হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৫) সিকিমে পর্যটন খরচ বাড়াল সরকার

সিকিমে যাওয়ার পরিকল্পনা করলে বড় খবর। মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাংয়ের সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে সিকিম ভ্রমণে বাড়তে চলেছে পর্যটকদের খরচ। এইদিন থেকে সিকিমের একাধিক পর্যটন রুটে গাড়ি নিয়ে গেলে অতিরিক্ত টাকা গুনতে হবে। বিশেষ করে পার্কিং চার্জ বাড়ানো হচ্ছে। গ্যাংটক পার্কিং বিভাগে প্রবেশ মূল্য ১৫০০ টাকা এবং মাঙ্গান বিভাগে ১২০০ টাকা ধার্য করা হবে। এটি শুধু পাঁচ আসন গাড়ির জন্য। তাছাড়া বড় গাড়ির জন্য পার্কিং চার্জ ১০ হাজার টাকা পর্যন্ত রাখা হচ্ছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৪) স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ২৫০ কোটি দেওয়ার ঘোষণা সরকারের

এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগের সরকার দীর্ঘ ৬ বছর ধরে ইন্টারেস্ট সাবভেনশনের ২৫০ কোটি টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডাবল ইঞ্জিন সরকার। এর আওতায় উপকৃত হবেন মোট ৬ লক্ষ মহিলা। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্টে বাকি ১০০ কোটি টাকা পাঠানো হবে বলেই খবর। বলে রাখি, মহিলারা ব্যবসার জন্য ব্যাংক থেকে যে ঋণ নেন তার সুদের উপর সরকার নির্দিষ্ট হারে ভর্তুকি দিয়ে থাকে। এবার সেই টাকা মেটানোর সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৩) ব্যান্ডেল-কাটোয়া লাইনে বাতিল একাধিক ট্রেন

ব্যান্ডেল-কাটোয়া লাইনে কাজের কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। ইতিমধ্যে পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই অনুযায়ী এই শাখায় কাটোয়া ও দাঁইহাট স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট নম্বর ২১-র পরিবর্তে প্রস্তাবিত সীমিত উচ্চতর সাবওয়ে নির্মাণের জন্য কাটোয়া-পাটুলি শাখা এবং ডাউন উভয় লাইনে আগামী ২৮ নভেম্বর ৬ ঘণ্টার জন্য পাওয়ার ব্লক থাকবে। সকাল ৯:২০ থেকে দুপুর ৩:২০ পর্যন্ত কাজ চলবে। সেই কারণে কাটোয়া-হাওড়া লোকাল এবং শিয়ালদা-জঙ্গিপুর রোড এক্সপ্রেস বাতিল থাকবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

২) শিলিগুড়ি ও কলকাতায় বাংলাদেশের নতুন ভিসা সার্ভিস

বাংলাদেশে চলছে অশান্তি। তবে এই আবহে শিলিগুড়ি ও কলকাতায় বাংলাদেশের নতুন ভিসা সার্ভিস চালু হতে চলেছে। আগামী ১ ডিসেম্বর থেকে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসের পরিচালনার মাধ্যমে নতুন ঠিকানায় বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র চালু হবে বলেই খবর। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ উপ হাইকমিশনার। সেখানে জানানো হয়েছে, বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড় রাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের বাংলাদেশের ভিসার আবেদনে সহায়তা প্রদানের জন্য তৎপর হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

১) যাত্রীবোঝাই চলন্ত ট্রেনে পাথর বৃষ্টি

ফের রাতের অন্ধকারে যাত্রীবোঝাই চলন্ত ট্রেন লক্ষ্য করে চলল পাথর। জানা গিয়েছে, ১২৮২৭ হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে এদিন পাথর মেরে জানালার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগ, খড়গপুরে ঢোকার আগেই এই পাথরের ঘটনা ঘটে এমনকি অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পান যাত্রীরা। তবে জানলার লোহার শিক পর্যন্ত ভেঙে যায়। রাতের অন্ধকারে আচমকা ইটের বড় বড় টুকরো যাত্রীভর্তি ট্রেনের কামড়ায় এসে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। ইতিমধ্যে শুরু হয়েছে এই ঘটনার তদন্ত। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

google button