প্রীতি পোদ্দার, কলকাতা: শীত (Winter) পড়তে না পড়তেই উত্তুরে হিমেল হাওয়ায় জোর কাঁপুনি শুরু হয়ে যায় আট থেকে আশির। বিশেষ করে বিছানায় শুয়েও যেন কাঁপুনি দেয়, মনে হয় বিছানায় কেউ জল ঢেকে দিয়েছে। চাদর, কম্বল বা লেপ গায়ে চাপালেও কিছুতেই গরম হয় না বিছানা (Warm Bed in Winter)। অনেকেই এই অস্বস্তি কাটানোর জন্য নানা উপায় খোঁজেন কিন্তু কোনো কাজে দেয় না। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে বেশ কয়েকটি সহজ ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজেই বিছানা গরম হয়ে যায়।
হট ব্যাগ বা গরম জলের বোতল
কনকনে ঠাণ্ডায় বিছানা গরম রাখার জন্য সবথেকে সহজ উপায় হল গরম জলের বোতল বা হট ব্যাগ ব্যবহার করা। এর জন্য প্রথমে ঘুমোনোর ১০-১৫ মিনিট আগে একটি গরম জলের বোতল বা হট ওয়াটার ব্যাগ বিছানার চাদরের নিচে রেখে দিতে হবে। সবচেয়ে যে দিকটায় বেশি ঠাণ্ডা থাকে বিশেষ করে পায়ের দিকে সেখানে গরম জলের বোতল বা হট ব্যাগ রেখে দিতে হবে
সুতির চাদর ব্যবহার করবেন না
শীতকালে বিছানার চাদর গরম করতে হলে সুতির চাদর ব্যবহার বন্ধ করতে হবে। কারণ সুতির চাদর বিছানার ঠাণ্ডাভাব আরও বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে এই সময় ফ্ল্যানেল বা ব্রাশড সুতির চাদর ব্যবহার করতে পারেন। এটি তুলনামূলক উষ্ণ অনুভূতি পাওয়া যায়। ফলে ঠাণ্ডায় অস্বস্তি অনেকটা কমতে পারে।
আরও পড়ুন: রাস পূর্ণিমায় শুধুমাত্র এই ৫ নিয়ম মেনে চললেই ফিরতে পারে ভাগ্য
চাদরের নিচে কম্বল চাপা দিয়ে রাখুন
চাদর পরিবর্তন না করতে পারলে, বিছানা গরম করার আরও একটি উপায় হল লেপ বা কম্বল। এরজন্য শোয়ার ১৫-২০ মিনিট আগে বিছানার উপর মোটা কম্বল চাপা দিয়ে রাখুন। এতে বিছানার উপরিভাগের ঠান্ডাভাব কম অনুভূত হতে পারে। এরপরেও যদি ঠান্ডা না কমে তাহলে জানালা বা দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকলে সেটি আটকানোর চেষ্টা করুন। দেখবেন ধীরে ধীরে বিছানা ঠান্ডা হয়ে যাবে।
হিটার
বিছানা কমানোর জন্য আগে ঘর গরম করা খুব জরুরি। এর জন্য ঘরের মধ্যে রুম হিটার ব্যবহার করুন। এছাড়াও ইলেকট্রিক কম্বল বা বেড হিটার ব্যবহার করা যায়। তবে ঘুমোনোর সময় সেগুলি বন্ধ করে শোওয়া ভালো, নইলে শর্ট সার্কিটের মাধ্যমে বড় বিপদ ঘটতে পারে।


