সংরক্ষণের সুবিধায় বিরাট বদল, শিক্ষকদের জন্য জারি হল বিজ্ঞপ্তি

Published:

West Bengal Board of Primary Education

আনিষা চৌধুরী, কলকাতা: বিশেষ শিক্ষকের পদে নিয়োগের আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। ২০২৫ সালের বিশেষ শিক্ষা শিক্ষক নিয়োগ (Special Education Teacher Recruitment) প্রক্রিয়ায় আবেদনকারীদের PwBD (Persons with Benchmark Disability) ক্যাটাগরি এবং OBC স্ট্যাটাস সংক্রান্ত তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, ২৩ নভেম্বর থেকে এই অনলাইন সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে।

কী কী বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে?

পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে। যাঁরা আগে PwBD ক্যাটাগরির অধীনে প্রাথমিক স্কুলে বিশেষ শিক্ষকের পদে নিয়োগের জন্য আবেদন করেছিলেন, তাঁরা নিজেদের ক্যাটাগরির তথ্য সংশোধন বা পরিবর্তন করতে পারবেন। এর মাধ্যমে সংরক্ষণের সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য আপডেট করার সুযোগ মিলবে।

May be an image of text

কীভাবে এই সংশোধন করবেন আবেদনকারীরা?

  • পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সরকারি ওয়েবসাইটে গিয়ে ‘Special Education Teacher Recruitment 2025’ লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর ‘Category Correction’ অপশনে গিয়ে নিজেদের ক্যাটাগরি সংক্রান্ত তথ্য সংশোধন করতে পারবেন।
  • বিজ্ঞপ্তিতে UR-PwBD অথবা SC-PwBD ক্যাটাগরিতে পরিবর্তনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি, রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের জারি করা বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে OBC স্ট্যাটাস সংশোধনের সুযোগও দেওয়া হয়েছে। নিয়োগের শূন্যপদ পুনর্বিন্যাস সংক্রান্ত তথ্য পর্ষদকে জানানোর পর এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট যোগ্য আবেদনকারীরা নিজেদের OBC সংক্রান্ত তথ্যও নির্ধারিত সময়ের মধ্যে আপডেট করতে পারবেন।

আরও পড়ুন: ২৮,০০০ কোটির বিনিময়ে বিক্রি টাটা স্টিলের ব্যবসা, কর্মীদের ভবিষ্যৎ কী?

তবে এই সংশোধনের জন্য সময়সীমা বাড়ানোর কোনও আবেদন গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পর্ষদ। ২৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে পোর্টাল বন্ধ হয়ে গেলে আর কোনওভাবেই তথ্য সংশোধনের সুযোগ মিলবে না। তাই সংরক্ষণের সুবিধা পেতে যোগ্য আবেদনকারীদের শেষ দিনের অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যেই সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

google button