সৌভিক মুখার্জী, কলকাতা: বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার গঠন করার পর যুবসাথী প্রকল্পের বদলে চালু করা হবে যুবশক্তি (Yuva Shakti), যেখানে মিলবে প্রতি মাসে ৩০০০ টাকা করে। এমনকি বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছিলেন যে গ্র্যাজুয়েট যুবকরা পাবেন ৩০০০ টাকা করে এবং নন-গ্র্যাজুয়েটরা পাবেন ২০০০ টাকা করে। অক্টোবর মাস থেকে চালু হওয়ার কথা ছিল এই প্রকল্প। তবে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে ভরসা স্কিমের অনুমোদন দিলেও ৩০০০-র বদলে ২০০০ টাকা দেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি।
যুবশক্তি (Yuva Shakti) প্রকল্পে মিলবে ২০০০ টাকা করে
তৃণমূলের আমলে ভোটের আগে চালু হয়েছিল যুবসাথী প্রকল্প, যেখানে দেওয়া হচ্ছিল ১৫০০ টাকা করে অর্থ সহায়তা। তবে যুবশক্তি প্রকল্পে ৩০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হলেও আপাতত ২০০০ টাকা করেই দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে গ্র্যাজুয়েট যুবকরা পাবেন ২০০০ টাকা করে এবং নন-গ্র্যাজুয়েটরা পাবেন ১৫০০ টাকা করে। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে আজ মুখ্যমন্ত্রী এমনটাই ঘোষণা করেছেন। এমনকি জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের অর্থ সহায়তা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, আগের তৃণমূল সরকার ৫৪ লক্ষ যুবক-যুবতীকে দেড় হাজার টাকা করে দিয়েছিল। তবে বর্তমান সরকার সেই ভাতার অঙ্ক বাড়াচ্ছে। ডিসেম্বর পর্যন্ত বিগত সরকারের আমলে পাওয়া ৫৪ লক্ষের যাচাই পর্ব চলবে। আর জানুয়ারি মাস থেকে দেওয়া শুরু হবে ভাতা। এমনকি যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। তবে দুটি ভাতা একসঙ্গে নেওয়া যাবে না বলেই জানানো হয়। সর্বোচ্চ একটি পরিবারের দু’জন ভাতা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিকে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল—
- সংশ্লিষ্ট ব্যক্তিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বর্তমানে বেকার হতে হবে বা কোনও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা চলবে না।
- পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
- ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। তবে গ্র্যাজুয়েট হলে আপাতত ২০০০ টাকা করে মিলবে।
- এছাড়া পরিবারের কোনও সদস্য আয়কর প্রদান করলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।
আরও পড়ুন: শুধু বিজেপির বিরোধিতা, কেন্দ্রে কংগ্রেস থাকলে আন্দোলন করত CJP? ফাঁস হল রহস্য
মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের অর্থ সহায়তা দেওয়া শুরু হবে। তবে এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া জানানো হয়নি। এমনকি আগামী ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে প্রতিশ্রুতি মতো ২০০০ টাকা এবং ৩০০০ টাকা করেই দেওয়া হবে এই প্রকল্পে।


