মালবোঝাই ট্রাক উঠতেই ভেঙে দু’টুকরো সেতু, কোচবিহারে বিচ্ছিন্ন বহু গ্রামের যোগাযোগ

Published:

Bridge Collapsed

প্রীতি পোদ্দার, কলকাতা: সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা কোচবিহারে। মালবোঝাই ট্রাকসহ আচমকা ভেঙে পড়ল ৩০ বছরের পুরোনো আস্ত একটা ব্রিজ (Bridge Collapsed)। মুহূর্তের মধ্যে দু’ভাগ হয়ে ক্যানালের জলে তলিয়ে যায় সেতুর একটি বড় অংশ (Cooch Behar Bridge Collapsed)। বিচ্ছিন্ন বোকালীর মঠ, চরম সমস্যায় পড়লেন এলাকাবাসী। এদিকে পরিস্থিতি সামাল দিতে বিডিওর উদ্যোগে ইতিমধ্যেই বিকল্প অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে এলাকায়।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, সোমবার সকালে কোচবিহারের আমবাড়ি এলাকায় ভয়ংকর দুর্ঘটনা ঘটে। ঘড়ঘড়িয়া নদীর ক্যানালের উপর থাকা প্রায় ৩০ বছরের পুরনো একটি সেতু ভারী ট্রাকের চাপে ভেঙে পড়ে। ভয়ংকর আওয়াজ পেয়ে তড়িঘড়ি ছুটে আসে স্থানীয়রা। আর ঘটনাস্থলে যেতেই চক্ষু চড়কগাছ তাঁদের। জানা গিয়েছে, রেলের ভারী সরঞ্জাম বোঝাই একটি বড় ট্রাক সেতুর উপর উঠতেই সেটি হুড়মুড়িয়ে ভেঙে যায়। শুধু তাই নয় ব্রিজটি দু’ভাগ হয়ে ক্যানালের জলে তলিয়ে যায়। এই ঘটনায় আশপাশের একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুরু হয়েছে বিকল্প রাস্তা তৈরির কাজ

জানা গিয়েছে, সেতুর অন্য প্রান্তে রয়েছে একটি হাইস্কুল ও স্থানীয় বাজার রয়েছে, যার ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন স্থানীয়রা। এদিকে পরিস্থিতি সামাল দিতে বিডিওর উদ্যোগে ইতিমধ্যেই বিকল্প অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। প্রশ্ন উঠছে কবে পুনরায় নির্মাণ বা সংস্কারের কাজ শুরু হবে? এমনকি কবেই বা স্বাভাবিক হবে যোগাযোগ ব্যবস্থা? যদিও সেই নিয়ে প্রশাসনের তরফে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: মানহানির মামলায় বিপাকে ধ্রুব রাঠি, জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

প্রসঙ্গত, গতকাল, আলিপুরদুয়ারের ঘরঘড়িয়া বাজারের কাছে সেতুর কাজ চলাকালীন ভেঙে পড়ে ব্রিজ। কোনও কিছু বোঝার আগেই হঠাৎই বিকট শব্দে ভেঙে পড়ে যায় ওই সেতু। দুর্ঘটনায় একাধিক জন আহত হয়েছে বলে খবর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এর মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

google button