নেশার ঘোরে খৈনি না পেয়ে মাকে কাটারি হাতে তাড়া ছেলের! ভয়ঙ্কর ঘটনা পিংলায়

Published:

Pingla

প্রীতি পোদ্দার, কলকাতা: নেশার ঘোরে সামান্য খৈনি চেয়েছিলেন, আর তা না পেতেই মায়ের বিরুদ্ধে রুদ্রমূর্তি ধারণ করল ছেলে। অভিযোগ, মাকে রীতিমতো কাটারি হাতে তাড়া করেছিল ছেলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম পিংলায় (Pingla)। এদিকে এই ঘটনায় ছেলের এমন আচরণে আতঙ্কে দিন কাটছে পরিবারের সদস্যদের। শুধু তাই নয়, ঘটনাকে (Son Chases Mother At Pingla) কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে। পূর্ব মেদিনীপুরের পিংলায়। অভিযুক্ত যুবকের নাম যুবক রঞ্জিত পাখিরা। বয়স ২৪। অভিযোগ, প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় থাকেন তিনি। সেই নিয়ে কেউ কিছু বললে গালিগালাজ ও মারধরও করেন ওই যুবক। তেমনই গতকাল অর্থাৎ রবিবার বাড়িতে এসে বিধবা মায়ের কাছে খৈনি চেয়েছিলেন ওই যুবক। কিন্তু কোথায় খৈনি আছে তা জানেন না বলে তাঁর মাও তাঁকে খৈনি দিতে পারেনি। এতেই ক্ষুব্ধ হয়ে যুবক ঘরের মধ্যেই তাণ্ডব শুরু করেন।

গ্রেফতার করা হয় অভিযুক্তকে

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, রাগের বশে ওই যুবক কাটারি দিয়ে মাকে মারার জন্য তাড়া করেছিলেন। এই দেখে আশেপাশের স্থানীয়রা ছুটে আসে, কিন্তু তাঁদেরকেও কাটারি দিয়ে ভয় দেখান তিনি। শেষে পরিবারের সদস্যরা পিংলা থানায় খবর দেন। এরপরেই লিখিত অভিযোগের ভিত্তিতে কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোবর্ধন সাঁও এর তত্ত্বাবধানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: ভিআইপি গাড়ি ছেড়ে ট্রেনেই যাত্রা সাঁইথিয়ার বিধায়কের, কৃষ্ণকান্ত সাহার প্রশংসায় নেটপাড়া

স্থানীয়দের তরফে জানা গিয়েছে, অভিযুক্ত রঞ্জিত পাখিরা এলাকার একটি মুদি দোকানের কর্মচারী। তাঁর বাড়িতে রয়েছে বিধবা মা, স্ত্রী ও এক ছোট সন্তান। প্রায় প্রতিদিনই নাকি মদ গাঁজা খেয়ে এসে স্ত্রী ও মায়ের গায়ে হাত তোলেন। শুধু তাই নয়, মাঝেমধ্যে বাড়িতে কয়েকদিন আসতেন না। সবমিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনার পূর্ণ তদন্তের জন্য পুলিশ আদালতের নির্দেশে আপাতত নিজেদের হেফাজতে রেখেছেন এবং কেন এই ঘটনা ঘটিয়েছেন তা নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে অভিযুক্তকে।

google button