‘সিদ্ধান্তটা সহজ ছিল না’, হারের পর সিরাজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন গিল

Published:

Gill On Siraj

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়েলিংটন টেস্ট ড্র হয়েছে ভারতের (Team India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় হাসিল করতে না পারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই বেশ কঠিন হয়েছে শুভমন গিলদের। এদিকে প্রথম টেস্টের ভারতীয় দল থেকে মোহম্মদ সিরাজকে (Mohammed Siraj) বাদ দেওয়ায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে বোর্ড এবং নির্বাচন কমিটিকে। তারকা পেসারকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা মোটেই সহজ ছিল না। সেই সিদ্ধান্তের নেপথ্যে থাকা কারণ স্পষ্ট করেছেন অধিনায়ক গিল।

মুখ খুললেন শুভমন গিল

শেষ হয়েছে প্রথম টেস্ট। তারপরই সিরাজের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুলে অধিনায়ক গিল জানিয়েছেন, সিরাজ শুধুমাত্র ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ বোলার নন, পাশাপাশি তাঁর খুব ভালো একজন বন্ধুও। তাঁকে ভারতের একাদশের বাইরে রাখার সিদ্ধান্তটা মোটেই সহজ ছিল না। ম্যাচের আগে এ নিয়ে সিরাজের সাথে কথাও বলেছিলেন গিল। তবে বেশ কিছু কারণে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে শুভমনকে। ঠিক কোন কারণে ভারতীয় তারকাকে দল থেকে বাদ দিলেন তাঁরা?

গিল জানালেন, “সিরাজ ভারতের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে, সে টিম ইন্ডিয়ার একজন দাপুটে বোলার। তবে একাদশ বাছাইয়ের ক্ষেত্রে বর্তমানে কোন কোন বোলার ফর্মে রয়েছেন সেটা খতিয়ে দেখতেই হয়। আর এই ক্ষেত্রেই সিরাজকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল।” অধিনায়ক এও জানিয়েছেন, টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই সিরাজকে জানিয়ে দেওয়া হয়েছিল এই টেস্টে তাঁকে মাঠের বাইরে বেঞ্চে বসে থাকতে হবে।

আরও পড়ুন: জয় হাতছাড়া ভারতের, WTC ফাইনালে যেতে এখন বড় শর্ত গিলদের সামনে

জানা যায়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে একাদশে সুযোগ না পাওয়ায় মনে মনে হতাশ হলেও দলের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। গিল জানিয়েছেন, তাঁর জায়গায় কেন অন্য একজন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছিল সেটা ভালো মতোই বুঝে গিয়েছিলেন সিরাজ। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন তিনি।

google button