বিক্রম ব্যানার্জী, কলকাতা: অধিনায়ক হিসেবে পাকিস্তানকে (Pakistan) হারানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিলক বর্মা। ভারতীয় দলকে (Team India) জেতাতে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন তিনি। গতকালের ম্যাচে, তিলক করেছিলেন সেঞ্চুরি। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থেকেও দেশের পরাজয়ের সাক্ষী থাকতে হয়েছে তাঁকে। যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ এই হারের নেপথ্যে ভারতীয় দলের পাঁচ জন প্লেয়ারকে দায়ী করছেন। তাঁদের দাবি, এই খেলোয়াড়েরা ব্যর্থ না হলে রাইজিং স্টারস এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছতে পারত না পাকিস্তান।
ভারতের হারের নেপথ্যে মূল কালপ্রিট এই 5
হর্ষিত রানা
পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চাপে রাখার চেষ্টা করলেও এদিন প্রচুর রান খরচ করেন হর্ষিত রানা। 10 ওভারে 77 রান দিয়ে মাত্র দুটি উইকেট তুলতে পেরেছিলেন এই ভারতীয় খেলোয়াড়। বিশেষ করে পাকিস্তানের ইনিংসের একেবারে শুরু থেকেই বেশ খরুচে বোলারে পরিণত হয়েছিলেন রানা। মূলত সে কারণেই তাঁকে পাকিস্তানের জয়ের জন্য দায়ী করা হচ্ছে।
তিলক বর্মা
গতকাল ব্যাটসম্যান হিসেবে নিজের 100 শতাংশ দিলেও অধিনায়ক হিসেবে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিলক বর্মা, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের দাবি, তিলক অধিনায়ক হিসেবে বোলারদের ঠিকঠাক সময়ে ব্যবহার করতে পারেননি। পাকিস্তানের ব্যাটসম্যানদের কাছে পেসাররা মার খাওয়া সত্বেও ধীর গতির স্পিনারদের ব্যবহার করেননি তিনি। ফলে, সেঞ্চুরি করলেও তিলকের অধিনায়কত্ব পাকিস্তানের জয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে!
বৈভব সূর্যবংশী
পরিচিত বৈভব সূর্যবংশী যেন কোথাও হারিয়ে যাচ্ছেন। পাকিস্তানের বিরুদ্ধে বৈভবের উপর প্রুচর প্রত্যাশা থাকলেও ব্যাট হাতে মাত্র 11 রান করে আউট হয়ে গিয়েছিলেন তিনি। যদিও এদিনের ম্যাচে ধরে খেলার চেষ্টা করছিলেন বিহারের কিশোর, তবে বৈভবকে মাঠে বেশিক্ষণ টিকতে দেয়নি পাকিস্তানের বোলিং বিভাগ। মনে করা হচ্ছে, ভারতের হারের পেছনে বৈভবের ব্যর্থতা অন্যতম বড় কারণ।
রিঙ্কু সিং
এশিয়া কাপ রাইজিং স্টারসের ভারতীয় স্কোয়াড থেকে রজত পাতিদার সরে দাঁড়ানোর ফলে রিঙ্কু সিংকে সহ অধিনায়ক করা হয়। তবে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ডাহা ফেল করেন তিনি। এদিন 14 বল খেলেও মাত্র ছয় রান করে উইকেট দিয়েছিলেন ভারতের এই তরুণ ক্রিকেটার। তাতেই শেষ পর্যন্ত পরাজয়ের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুন: জয় হাতছাড়া ভারতের, WTC ফাইনালে যেতে এখন বড় শর্ত গিলদের সামনে
আয়ুশ বাদোনি
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের কারণেই ভারতীয় এ দলে জায়গা পেয়েছিলেন আয়ুশ বাদোনি। তবে সাম্প্রতিক সময়ে রাইজিং স্টারস এশিয়া কাপের মঞ্চে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। বিশেষ করে গতকাল পাকিস্তানে বিরুদ্ধে বল হাতে এক উইকেট তুললেও ব্যাট করতে নেমে শূন্য নিয়ে ফেরেন এই ভারতীয় অলরাউন্ডার। তাঁর উইকেট নেন পাকিস্তানের আলি রাজা।


