বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাওয়ার ক্ষেত্রে বড় সুযোগ ছিল টিম ইন্ডিয়ার (Team India)। তবে বড় সুযোগ হাতছাড়া করল ভারত। কিউই বাহিনীর বিরুদ্ধে রানের পাহাড় গড়েও শেষ পর্যন্ত ড্র হয়ে গেল প্রথম টেস্ট। তাতে বেশ ধাক্কা খেলো জাতীয় ক্রিকেট দল। প্রথম টেস্টের আগে ভারতের PCT ছিল 51.52 শতাংশ। টেস্ট ড্র হতেই তা নেমে আসলো 50 এ। সবচেয়ে বড় বিষয়, এই ম্যাচ জিততে পারলে, ভারতের ঝুলিতে যেতো 12 পয়েন্ট। তবে ম্যাচ সমতায় থাকায় চার পয়েন্ট করে পেয়েছে দুই দল।
কঠিন হলো ভারতের ফাইনালের পথ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ট্রেস্ট ড্র হলেও ভারত বর্তমানে চতুর্থ স্থানেই রয়েছে। এই ম্যাচ জিততে পারলে ভারতের মোট পয়েন্ট হয়ে যেতো 80। তাতে টিম ইন্ডিয়ার PCT বেড়ে হতো 55.56 শতাংশ। তবে ম্যাচ ড্র হওয়ায় 4 পয়েন্ট পেয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে নিউজিল্যান্ড দলের PCT হয়েছে 66.67 শতাংশ। এমতাবস্থায়, ফাইনালে পৌঁছতে ভারতের হাতে আর 6টি টেস্ট রয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলতে হবে টিম ইন্ডিয়াকে।
বলে রাখি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পাশাপাশি বাকি টেস্ট জিতলেও টিম ইন্ডিয়ার PCT সর্বোচ্চ 66.67 তে পৌঁছতে পারে। ফলে এই মুহূর্তে ভারতের কাছে শুধু টেস্ট জেতাই গুরুত্বপূর্ণ নয় বরং অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে শুভমন গিলদের। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ভারত যদি দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে হারানোর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের বেশিরভাগ ম্যাচেই জিতে যায় তবে ফাইনালে পৌঁছানোর লড়াইয়ে নিজেদের অবস্থান পোক্ত করবে তারা।
আরও পড়ুন: ভেস্তে গেল তিলকের লড়াই, এশিয়া কাপে ভারতকে হারিয়েই থামল পাকিস্তান
অন্যদিকে, ভারত যদি নিউজিল্যান্ড দলের কাছে দ্বিতীয় টেস্টে হেরে যায় এবং অস্ট্রেলিয়ার কাছে একাধিক টেস্টে পরাজিত হয়, সে ক্ষেত্রে ফাইনালে যাওয়ার সম্ভাবনাও অত্যন্ত ক্ষীন হয়ে যাবে টিম ইন্ডিয়ার। সব মিলিয়ে বলাই যায়, ভারতকে ফাইনালে দৌড়ে টিকে থাকতে হলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জেতার পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তত চারটি টেস্ট জিততেই হবে।


