‘ইস্টবেঙ্গলে থাকতে চেয়েছিলাম, কিন্তু ক্লাবের..’ বিরাট মন্তব্য প্রাক্তনী ক্রেসপোর

Published:

Saul Crespo

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শহরের বটবৃক্ষ ইস্টবেঙ্গলকে (East Bengal FC) একাধিক সুখের মুহূর্ত দিয়েছেন তিনি। আজ দলে না থাকলেও তাঁর অভাব ভোগায় বাকিদের। মাঝ মাঠে লাল হলুদের হয়ে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া সল ক্রেসপো এখন স্পেনের একটি দলের সাথে অনুশীলন করছেন। মাঝে পরিবারকে দিয়েছেন একটা দীর্ঘ সময়। ভবিষ্যতে নিজেকে আরও মেলে ধরার ইচ্ছে রয়েছে তাঁর। তবে নিজের কর্মব্যস্ততার মাঝে ভুলে যাননি ইস্টবেঙ্গলকে। আজও গর্ব হয় এই দলটার জন্য। ইস্টবেঙ্গলে খেলতে পেরেছেন বলে নিজেকে ধন্য মনে করেন সল। সেই তিনিই শহরের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, লাল হলুদে থাকার ইচ্ছে ছিল তাঁর, তবে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ক্লাবের চিন্তাভাবনা।

ইস্টবেঙ্গলকে নিয়ে মুখ খুললেন সল

এই মুহূর্তে কোনও ক্লাবের হয়ে না খেললেও স্পেনের প্রাইমেরা আরএফইএফ-এর একটি দলের হয়ে অনুশীলন করছেন তিনি। আগামী দিনে সর্বশক্তি নিয়ে মাঠে নামবেন এই খেলোয়াড়। তবে দূরে থেকেও নিজের প্রাক্তন দল ইস্টবেঙ্গলকে প্রচন্ড মিস করছেন সল। যে দলটা তাঁকে সাফল্য পেতে সাহায্য করেছে সেই দলকে আজীবন মনে রাখতে চান এই বিদেশি ফুটবলার। অস্কার ব্রুজোর ISL চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি, সেটা ভাবলেই এখনও গর্ব হয় ক্রেসপোর।

ইস্টবেঙ্গল ছেড়ে চলে গেলেও আজও শহরের ফুটবল ভক্তরা তাঁকে চোখে হারান। মশাল শিবিরের হয়ে ক্রেসপোর সব অবদান স্মরণীয় হয়ে রয়েছে তাঁদের মনে। সেসব নিয়ে ফুটবলারকে প্রশ্ন করা হলে তিনি একেবারে খোলাখুলি জানান, “ইস্টবেঙ্গল সমর্থকরা সবসময় দলের জন্য নিজেদের উজাড় করে দিয়েছেন। ইস্টবেঙ্গলের জন্য গলা ফাটিয়েছেন। তাঁদের ভুলে যাওয়া যায়? তাঁরা এখনও আমাকে মনে রেখেছেন আমি জানি। এগুলো ভাবলে সত্যিই খুব ভালো লাগে।”

আরও পড়ুন: পাকিস্তানের কাছে ভারতের হারের নেপথ্যে আসল কালপ্রিট বৈভব সহ এই ৫ ভারতীয়

ইস্টবেঙ্গল ছাড়লেন কেন? খানিকটা এমন প্রশ্নের উত্তরে ইস্টবেঙ্গলের প্রাক্তন দাপুটে ফুটবলার একেবারে স্পষ্ট জানান, “ব্যক্তিগতভাবে আমি ইস্টবেঙ্গলে থাকতেই চেয়েছিলাম, কিন্তু ক্লাবের ভাবনাচিন্তা একেবারে অন্যরকম! যদিও তাঁদের সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং সম্মান করি।” এদিন নিজের ইস্টবেঙ্গল ছাড়ার কারণ জানানোর পাশাপাশি লাল হলুদের প্রাক্তনী বলেছিলেন, তিনি দলে না থাকলেও ইস্টবেঙ্গলকে আগামী দিনগুলিতে সফল দল হিসেবেই দেখতে চান। তাঁর আশা, পরবর্তী সমস্ত যুদ্ধ জয় করবে প্রাক্তন দলটি।

google button