এশিয়া কাপে পাকিস্তানের কাছে হার, তাও এই অঙ্কে সেমিফাইনালে পৌঁছবে ভারত

Published:

India Rising Stars Asia Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাইজিং স্টারস এশিয়া কাপের (Asia Cup Rising Stars) গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গিয়েছে ভারত (Team India)। এই পরাজয়ের পর টুর্নামেন্টটিতে বেশ ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। তবে সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়নি ভারতীয় ক্রিকেট দলের। হিসেব বলছে, ভারত যদি এই পর্বের শেষ ম্যাচটি জিতে যেতে পারে তবে খুব সহজেই পাকিস্তানের মতোই সেমিফাইনালে জায়গা করে নিতে পারবে। কবে হবে সেই ম্যাচ? কে-ই বা হবে ভারতের প্রতিপক্ষ?

সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতের

গতকাল, দোহায় ভারতের বিরুদ্ধে 314 রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল পাকিস্তান। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে দীর্ঘ লড়াই করেছিলেন অভিষেক শর্মা, তিলক বর্মারা। একেবারে শেষ পর্যন্ত সেঞ্চুরি করে মাঠের টিকে থেকেও দলকে জয় পাইয়ে দিতে পারেননি তিলক। পাকিস্তান দলের কাছে 48 রানে হেরে গিয়েছে ভারত এ। যার ফলে সহজেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাক বাহিনী। অন্যদিকে দুই ম্যাচের একটিতে জয় এবং একটিতে পরাজয় নিয়ে 2 পয়েন্টে রয়েছে ভারত।

বর্তমানে ভারতের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আগামীকাল অর্থাৎ 24 নভেম্বর। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এই ম্যাচে জিততে পারলেই চার পয়েন্টে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিতে পারবে ভারত এ। কারণ এই মুহূর্তে তালিকায় থাকা নেপালের তুলনায় ভারতের নেট রান রেট অনেকটাই বেশি। নেপালের নেট রান রেট যেখানে -2.461, সেখানে ভারতের রান রেট +2.580। কাজেই এই ম্যাচ জিততে পারলেই শেষ চারের লড়াইয়ে পৌঁছে যাবে ভারতীয় ক্রিকেট দল।

আরও পড়ুন: ‘সিদ্ধান্তটা সহজ ছিল না’, হারের পর সিরাজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন গিল

এখানে বলে রাখা প্রয়োজন, ভারত যদি UAE-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে হেরে যায়, সে ক্ষেত্রে জটিল হতে পারে পরিস্থিতি। তখন আবার পাকিস্তানের বিরুদ্ধে নেপালের ফলাফল এবং নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সংযুক্ত আরব আমিরশাহীর কাছে যদি ভারত হেরে যায় এবং নেপাল যদি পাকিস্তানকে হারিয়ে দেয় তবে ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। তবে ভারত বড় ব্যবধানে জিতলে, নেপাল এবং পাকিস্তানের ম্যাচের ফলাফল নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। সবমিলিয়ে, পাকিস্তানের কাছে হেরে গেলেও সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতের হাতে।

google button