ভারতের সামনে শেষমেষ নরম হতেই হল বাংলাদেশকে! পুরনো গঙ্গা জল চুক্তিই চাইছে ঢাকা

Published:

India Bangladesh Ganges Treaty

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সাথে গঙ্গা জল বন্টন চুক্তি নিয়ে এবার সুর নরম করলো বাংলাদেশ (Bangladesh)। দীর্ঘ টানা টানাপোড়েনের পর 1996 সালের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন চুক্তির দাবি জানালেও এবার সেই অবস্থান থেকে সরে আসছে ঢাকা! এবার ভারতের সাথে সরাসরি নতুন চুক্তির বদলে পুরনো চুক্তিটিই নবীকরণের জন্য নয়া দিল্লির সাথে আনুষ্ঠানিকভাবে আলোচনা করার আবেদন জানিয়েছে প্রতিবেশী দেশটি। ফলে প্রশ্ন উঠছে, ভারতের চাপের মুখেই কি অবস্থান বদল বাংলাদেশের?

শেষমেষ সুর নরম করল বাংলাদেশ!

বাংলাদেশ সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, 1996 সালের 12 ডিসেম্বর, ভারত এবং বাংলাদেশের মধ্যে 30 বছরের গঙ্গা জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী 12 ডিসেম্বর। স্বয়ংক্রিয়ভাবে চুক্তিটির মেয়াদ বাড়ানোর কোনও ব্যবস্থা নেই। ফলে, উভয় দেশকেই পারস্পরিক সম্মতির ভিত্তিতে চুক্তিটি নবীকরণ করতে হবে। এবার তা নিয়েই আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। একটা দীর্ঘ সময় ধরে নতুন চুক্তির দাবি জানিয়ে এলেও এবার ভিন্ন পথে হাঁটলো ঢাকা।

চুক্তি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের প্রযুক্তিগত কমিটি তৈরি করেছে। বাংলাদেশের জলসম্পদমন্ত্রী শাহিদউদ্দিন চৌধুরী সম্প্রতি কূটনৈতিক মাধ্যমে ভারতের জলসম্পদমন্ত্রীর কাছে চিঠি দিয়ে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর আবেদন জানিয়েছেন। ঢাকার তরফে প্রযুক্তিগত কমিটি গঠনের বিষয়েও তথ্য চাওয়া হয়েছে। রবিবার গঙ্গা চুক্তি বিষয়ক বাংলাদেশের 10 সদস্যের কারিগরি কমিটির প্রধান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রশাদ তিতুমীর এ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, প্রয়োজনীয় চুক্তির জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ!

আরও পড়ুন: চেয়েছিল সাহায্য, নেপালকে ২৪,০০০ কোটি রুপির প্যাকেজ দিয়েই দিল ভারত

তিতুমীর জানান, “আমরা চুক্তির জন্য সব রকম প্রস্তুতি সেরে ফেলেছি। আশা করছি, আন্তর্জাতিক নদী গঙ্গার জলের ন্যায়সঙ্গত এবং সঠিক বন্টন নিশ্চিত করতে ভারত কার্যকর পদক্ষেপ নেবে।” ঢাকায় চুক্তি বাস্তবায়ন বিষয়ক ভারত-বাংলাদেশ যৌথ কমিটির বৈঠক শেষে রশাদ তিতুমীর খোলাখুলি বলেছিলেন, বাংলাদেশের আশা, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আলোচনার পথ সুগম করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ভারত। এক কথায় বলাই যায়, নতুন চুক্তির দাবি থেকে সরে এসে এবার পুরনো চুক্তি নবীকরণ করার আবেদন জানাচ্ছে পড়শি দেশ।

google button