সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৩ নভেম্বর, সোমবার। ভরসা স্কিম নিয়ে ঘোষণা, অভিষেককে স্বস্তি হাইকোর্টের, অন্নপূর্ণা যোজনা….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) অন্নপূর্ণা যোজনা নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে পরিবারের মাত্র দু’জন সদস্যই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা করে অর্থ সহায়তা পাবেন বলে জানানো হয়েছে। আসলে সরকারের নির্ধারিত শর্তের জেরে বাদ পড়েছেন অনেকেই। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, এক পরিবারের ৭ জন পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পেতেন। সেই নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। অন্য কোনও ভাতা বা প্রকল্পের সুবিধা পেলে আর মিলবে না অন্নপূর্ণা যোজনা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) কোচবিহারে ভেঙে পড়ল ৩০ বছরের পুরনো সেতু
ভয়ংকর দুর্ঘটনা কোচবিহারে। মালবোঝাই ট্রাকসহ আচমকা ভেঙে পড়ল ৩০ বছরের পুরনো ব্রিজ। মুহূর্তের মধ্যে দু’ভাগ হয়ে ক্যানেলের জলে তলিয়ে যায় সেতুর একটি বড় অংশ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের আমবাড়ি এলাকায়। ঘরঘড়িয়া নদীর ক্যানেলের উপর থাকা ৩০ বছরের পুরনো ওই সেতুটি আজ ভারী ট্রাকের চাপে ভেঙে পড়েছে। আওয়াজ পেয়েই তড়িঘড়ি ছুটে আসে স্থানীয়রা। রেলের ভারী সরঞ্জাম বোঝাই একটি বড় ট্রাক ওই সেতুর উপর দিয়ে উঠতেই সেটি হুরমুরিয়ে ভেঙে যায়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) এবার প্রতি মাসে ইলেকট্রিক বিলের ঘোষণা
এবার ইলেকট্রিক বিলে বড় পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ সরকার। ২৩ নভেম্বর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এ নিয়ে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে, এবার তিন মাস নয়, প্রত্যেক মাসেই বাড়িতে পৌঁছে যাবে বিদ্যুতের বিল। এমনকি প্রতি মাসে বাড়ি গিয়ে মিটার রিডিং নেবেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। এতদিন রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা প্রতি ৩ মাস অন্তর বিদ্যুতের বিল পাঠাত। তবে এতে অনেক গ্রাহক সমস্যায় পড়তেন। কারণ, এককালীন অনেক বিল আসত। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) গোহত্যা নিয়ে বড় কথা শোনালেন মুখ্যমন্ত্রী
চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগ নিয়ে বড় ঘোষণার পাশাপাশি আজ গোহত্যা নিয়ে বড় কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোহত্যা নিয়ে তিনি জানিয়েছেন, এ রাজ্যে আর গোমাতা বধ করতে দেওয়া হবে না। আইন আনা হচ্ছে। দ্রুত অ্যাকশন নেওয়া হবে। এমনকি গোশালার উন্নয়ন ও গোমাতা সেবার জন্য বছরে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি। তাছাড়া আজ সাংবাদিক বৈঠক থেকে অন্নপূর্ণা যোজনা এবং যুবশক্তি প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেছেন তিনি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) হাইকোর্টে তিনটি মামলায় রক্ষাকবচের মেয়াদ বাড়ল অভিষেকের
কলকাতা হাইকোর্টে বিরাট স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনটি মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি পেল তাঁর। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনওরকম কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। সেবাশ্রয় মামলায় আজ রক্ষাকবচ পেয়েছেন তিনি। সেই মামলায় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ভবানীপুর থানা এবং কালিতলা, বিষ্ণুপুর থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এ রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) টুলু মণ্ডলকে ফের দুটি থানায় হাজিরার নির্দেশ
দেশে ফিরতেই বিপাকে পড়লেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। তাঁর বিরুদ্ধে এমনিতেই রয়েছে একাধিক মামলা। সিউড়ি থানা এবং ভবানীভবনে হাজিরাও দিয়েছেন তিনি। সেখানে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এবার আরও দুটি মামলায় তাঁকে তলব করল রাজ্য পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার সিউড়ি থানায় জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে পাথর ব্যবসায়ীকে। তার পাশাপাশি সোমবার মহম্মদবাজার থানায় টুলু মণ্ডলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে তাঁকে ডাকা হয়েছে মিনার মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা এবং সোনা উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) কাস্ট সার্টিফিকেটের নিয়মে পরিবর্তন আনল সরকার
কাস্ট সার্টিফিকেটের নিয়মে পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ সরকার। এবার আর অযথা হয়রানি করতে হবে না। জাতিগত শংসাপত্র পাওয়া আরও সহজ। এবার থেকে জমির দলিল দেওয়া বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। এর আগে কাস্ট সার্টিফিকেট পেতে ১৯৫০ সালের আগের জমির দলিল দেওয়া বাধ্যতামূলক ছিল। তবে সেই নিয়মে পরিবর্তন এনেছে পশ্চিমবঙ্গ সরকার। কারণ, দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল, বেশ কিছু জেলায় কাস্ট সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে পুরনো জমির দলিল চাওয়া হচ্ছিল। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) রেখা পাত্রের পর আরও এক বিধায়ক অসুস্থ
বিজেপি বিধায়ক রেখা পাত্র গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এবার অসুস্থ হয়ে পড়লেন আরও এক বিধায়ক। জানা গিয়েছে, তীব্র পিঠে ব্যথা নিয়ে গতকাল অর্থাৎ রবিবার আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ। প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে বিধায়ককে ভর্তি করানো হলেও পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুরে একটি কর্মসূচিতে থাকার সময় আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) রাজ্যে ১ লক্ষ নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার চাকরি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে আগামী দিনে ১ লক্ষ নিয়োগের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন তিনি। এমনকি চাকরি হারানো ২৬ হাজার শিক্ষক, শিক্ষাকর্মীর চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, পিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে। পাশাপাশি পিআরবি, স্বাস্থ্য দপ্তরেও নিয়োগের প্রক্রিয়া চলছে। আরও কিছু পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। পুলিশ ও স্ট্যান্ড ফ্রন্টিয়ার রাইফেলসেও ৯২০০ পদে নিয়োগ করা হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) যুবশক্তি ভরসা স্কিম নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
অবশেষে যুবশক্তি প্রকল্প নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগের সরকার যেখানে যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকা করে অর্থ সহায়তা দিত, সেখানে বিজেপি সরকার ভরসা স্কিম চালু করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নাম পরিবর্তনের কথা জানিয়েছেন। তবে আপাতত গ্র্যাজুয়েট যুবকরা ২০০০ টাকা এবং নন গ্র্যাজুয়েট যুবকরা ১৫০০ টাকা অর্থ সহায়তা পাবেন বলে জানানো হয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে শুরু হবে এই প্রকল্পের সুবিধা দেওয়া। তবে এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া সংক্রান্ত তথ্য জানানো হয়নি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন


