ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত, কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ ডিসেম্বর মাস শুরুর আগেই হু হু করে বাংলায় শুরু হয়েছে উত্তুরে হাওয়ার দাপট। এখনই যে হারে ঠান্ডা পড়ছে তাতে অনেকের জুবুথুবু অবস্থা। তবে এতেই কাহিল হয়ে পড়লে চলবে না, কারণ আরও শীত অপেক্ষা করছে বঙ্গবাসীর জন্য। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মাত্র তিন দিনের ব্যবধানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমে বৃহস্পতিবার পৌঁছায় ১৭.৪ ডিগ্রিতে। বুধবারের তুলনায় দেড় ডিগ্রিরও বেশি কমেছে পারদ। যদিও আজ শুক্রবার থেকে আগামী কয়েকদিনের মধ্যে এই তাপমাত্রা (Weather Today) আরও কমতে পারে বলে পূর্বাভাস। অর্থাৎ গরম জামাকাপড়, লেপ কম্বল সব বের করে রাখুন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার শীতের অত্যাধিক প্রকোপ থাকতে পারে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলায়। উল্লেখিত জেলাগুলির সর্বনিম্ন পারদ ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ কলকাতা শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

সমগ্র আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতায় অবস্থানরত ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি বজায় রয়েছে। উত্তর ওড়িশা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি উচ্চতায় অবস্থান করছে।

আরও পড়ুনঃ আড়াই গুণ বেতন বাড়বে রাজ্যের সরকারি কর্মীদের? সপ্তম পে কমিশন নিয়ে বড় আপডেট

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। এদিন দার্জিলিং, কালিম্পং জেলায় শীতের দাপট থাকতে পারে। উল্লেখিত জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটা কম থাকবে। কোথাও কোথাও তা ২০০ মিটারে নেমে আসতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত ১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে অবাধে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। স্বস্তি একটাই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ডিসেম্বর মাস থেকে ক্রমশ দিনের তাপমাত্রা কমতে শুরু করবে।

google button