৮ উইকেট হাতে রেখে ভারতের এশিয়া কাপ জয়ের স্বপ্ন শেষ করে দিল শ্রীলঙ্কা

Published:

India Vs Sri Lanka

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজকের ম্যাচটা জিততে পারলেই ফাইনালের টিকিট পাকা হয়ে যেত ভারতের (Team India)। তবে ভারতের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিল শ্রীলঙ্কা। প্রথম সেমিফাইনালেই ভারতীয় দলের রানের পাহাড় টপকে জয় হাসিল করল লঙ্কান বাহিনী। তাও আবার 8 উইকেট হাতে রেখে। আসলে এ বৈভব সূর্যবংশী এদিন ব্যর্থ হওয়ার পরই অনেকেই আশঙ্কা করেছিলেন হয়তো ম্যাচের শেষটা হতাশা নিয়ে করতে হবে ভারতকে, শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল। এশিয়া কাপ এশিয়া জয় করার স্বপ্ন শেষ হয়ে গেল মেন ইন ব্লুর।

ভারতের বিরুদ্ধে সহজ জয় পেল শ্রীলঙ্কা

চলতি টুর্নামেন্টে পাকিস্তানের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছিল ভারত। তবে শেষ চারের লড়াইয়ে ঢোকার সুযোগ ছিল টিম ইন্ডিয়ার হাতে। সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে সেই সুযোগের সদ্ব্যবহার করেছিল ভারতীয় ক্রিকেট দল। বৈভব সূর্যবংশীর ব্যাটের দাপটে সাফল্যের সিঁড়িতে পা রেখেছিল তিলক বর্মা বাহিনী। তবে সেই বৈভব যে সেমিফাইনালে এসে এভাবে ব্যর্থ হবেন তা বুঝে উঠতে পারেননি কেউই। 40 রানে 15 বছরের কিশোর আউট হয়ে মাঠ ছাড়তেই মন ভেঙেছিল ভক্তদের।

বৈভবের ব্যর্থতার মাঝেও জ্বলে উঠেছিলেন অভিষেক শর্মা। এদিন 78 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়াও একটি করে হাফ সেঞ্চুরি করেছিলেন ভারতের অধিনায়ক তিলক বর্মা এবং শাহবাজ আহমেদ। সেই সূত্র ধরেই 8 উইকেট হারিয়ে নির্ধারিত সময়ের মধ্যে 317 রান তুলতে পেরেছিল ভারত। তবে এদিন নিজেদের ইনিংসে শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর তাণ্ডব চালাল শ্রীলঙ্কা।

আরও পড়ুন: দায়ের হল মামলা, অশান্তির মাঝে শেষমেশ আদালতে গেল Tata

বৃহস্পতিবার দোহায়, ভারতীয় বোলিং বিভাগকে একেবারে ছাতু করে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার দুই ওপেনার লাসিথ ক্রসপুলে এবং সিনেথ। দুই ব্যাটসম্যানের হাত ধরে জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ভারতের প্রতিপক্ষ দলটি। শেষ মুহূর্তে টিম ইন্ডিয়ার পরাজয়ের রাস্তাটা তৈরি করে দিলেন নিশান মাদুশকা এবং পবন রথনায়েক। এই দুই ব্যাটসম্যানের দাপটে শেষ পর্যন্ত 8 উইকেট হাতে রেখে জয় হাসিল করল লঙ্কান ব্রিগেড। ফলে সরাসরি রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল তারা।

google button