আনিষা চৌধুরী, কলকাতা: ব্যাঙ্কে চাকরির অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank of India) ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদে নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন পদে কত শূন্যপদ, কারা আবেদন করতে পারবেন, বেতন কত এবং কীভাবে আবেদন করবেন, এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।
পদের নাম (SBI Recruitment 2026)
- ম্যানেজার (সিকিউরিটি)।
- ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি)।
শূন্যপদ:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নিয়োগে একাধিক পদে কর্মী নেওয়া হবে। ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদে মোট কতজনকে নিয়োগ করা হবে এবং কোন কোন সংরক্ষিত বিভাগে কতগুলি পদ রয়েছে, তা জেনে নিন।
- মোট শূন্যপদ রয়েছে ৬০টি।
- তফসিলি জাতির জন্য ৯টি, তফসিলি উপজাতির জন্য ৪টি, অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ১৬টি, আর্থিকভাবে
- দুর্বল শ্রেণির জন্য ৬টি এবং অসংরক্ষিত বিভাগের জন্য ২৫টি পদ বরাদ্দ রয়েছে।
- দুটি পদের জন্য মিলিতভাবে এই শূন্যপদ ঘোষণা করা হয়েছে। আলাদা করে পদভিত্তিক শূন্যপদের সংখ্যা জানানো হয়নি।
যোগ্যতা:
এসবিআইয়ের এই দুই পদে আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। শুধু স্নাতক ডিগ্রি থাকলেই হবে না, প্রতিরক্ষা বা আধাসামরিক বাহিনীতে নির্দিষ্ট পদমর্যাদায় কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বিস্তারিত যোগ্যতার শর্তগুলি জেনে নিন।
- আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।
- তবে শুধু স্নাতক হলেই আবেদন করা যাবে না। সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা অথবা আধাসামরিক বাহিনীতে নির্দিষ্ট পদমর্যাদায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ম্যানেজার পদের ক্ষেত্রে সেনাবাহিনীতে মেজর বা সমতুল্য পদমর্যাদা এবং অন্তত ১০ বছরের কমিশনপ্রাপ্ত চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। আধাসামরিক বাহিনীর ক্ষেত্রে অন্তত ডেপুটি কমান্ড্যান্ট পদমর্যাদা এবং ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে সেনাবাহিনীতে ক্যাপ্টেন বা সমতুল্য পদমর্যাদা এবং অন্তত ৫ বছরের কমিশনপ্রাপ্ত চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। আধাসামরিক বাহিনীর ক্ষেত্রে অন্তত অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদমর্যাদা এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- পাশাপাশি আবেদনকারীর শেপ-১ অথবা সমতুল্য চিকিৎসাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা:
স্টেট ব্যাঙ্কের এই দুই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের নির্দিষ্ট বয়সসীমা মেনে চলতে হবে। আবেদনকারীর বয়সের হিসাব করা হবে ব্যাঙ্কের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট তারিখের ভিত্তিতে।
- আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- ৩১ অক্টোবর ২০২৬ তারিখের নিরিখে বয়স গণনা করা হবে।
- সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।
বেতন:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নিয়োগে ম্যানেজার পদটি এমএমজিএস-৩ এবং ডেপুটি ম্যানেজার পদটি এমএমজিএস-২ গ্রেডের অধীনে রাখা হয়েছে। ব্যাঙ্কের নির্দিষ্ট বেতনক্রম অনুযায়ী এই দুই পদে বেতন দেওয়া হবে। এর পাশাপাশি বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও মিলবে।
- ম্যানেজার পদের ক্ষেত্রে বেতনক্রম ৮৫,৯২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,০৫,৮২০ টাকা।
- ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে বেতনক্রম ৬৪,৮২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯৩,৯৬০ টাকা।
- এর পাশাপাশি মহার্ঘ ভাতা, বাড়িভাড়া ভাতা, চিকিৎসার সুবিধা, ভবিষ্যনিধি এবং পেনশনের মতো অন্যান্য সুযোগ-সুবিধাও পাওয়া যাবে। উভয় পদের ক্ষেত্রে প্রবেশনারি পর্ব ৬ মাস।
নিয়োগ প্রক্রিয়া:
এবার আসা যাক নিয়োগ প্রক্রিয়ায়। মূলত লিখিত পরীক্ষার মাধ্যমেই প্রার্থীদের নির্বাচন করা হবে। এরপর সাক্ষাৎকার নেওয়া হবে। তারপরেই চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। নিচে নিয়োগ প্রক্রিয়াটি বিস্তারিতভাবে দেওয়া হল।
- প্রথমে অনলাইন লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে, পূর্ণমান ২০০ এবং সময় ২ ঘণ্টা।
- যুক্তি বিচার, ইংরেজি ভাষা, সাধারণ জ্ঞান এবং পেশাগত দক্ষতা, এই চারটি বিষয়ে পরীক্ষা হবে।
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও বাছাই হওয়া প্রার্থীদের ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
- চূড়ান্ত মেধাতালিকা তৈরির ক্ষেত্রে পেশাগত দক্ষতার পরীক্ষায় ৭০ শতাংশ এবং সাক্ষাৎকারে ৩০ শতাংশ গুরুত্ব দেওয়া হবে। ভুল উত্তরের জন্য কোনও নম্বর কাটা হবে না।
আবেদন প্রক্রিয়া:
সংশ্লিষ্ট পদে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদের কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে। নিচে সেই পদ্ধতিগুলি বর্ণনা করা হলো,
- আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সরকারি ওয়েবসাইটে গিয়ে নিয়োগ বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি খুঁজে নিতে হবে।
- এরপর আবেদনপত্র পূরণ করে নিজের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা এবং চিকিৎসাগত যোগ্যতার বিবরণ দিতে হবে।
- নির্দিষ্ট মাপ অনুযায়ী ছবি, স্বাক্ষর, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এবং হাতে লেখা ঘোষণা আপলোড করতে হবে।
- পাশাপাশি পরিচয়পত্র, বয়সের প্রমাণ, স্নাতকের শংসাপত্র, চাকরির অভিজ্ঞতার নথি এবং চিকিৎসাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দিতে হবে।
- সাধারণ, আর্থিকভাবে দুর্বল এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের আবেদনমূল্য ৭৫০ টাকা। তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ:
এক নজরে দেখে নিন আবেদন এবং চাকরির সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তারিখ।
- অনলাইনে আবেদন শুরু: ৪ নভেম্বর ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ২ ডিসেম্বর ২০২৬।
- লিখিত পরীক্ষার প্রবেশপত্র: ডিসেম্বর ২০২৬ (সম্ভাব্য)।
- লিখিত পরীক্ষা: ডিসেম্বর ২০২৬ অথবা জানুয়ারি ২০২৭ (সম্ভাব্য)।
- সাক্ষাৎকার: জানুয়ারি অথবা ফেব্রুয়ারি ২০২৭ (সম্ভাব্য)।
- চূড়ান্ত ফলাফল: ফেব্রুয়ারি ২০২৭ (সম্ভাব্য)।
আরও পড়ুন: সৌরভ দাসের পর এবার বিপাকে অভিজিৎ-আশুতোষ! জারি হল লুকআউট নোটিশ
আবেদনের শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে সময় নষ্ট না করে দ্রুত প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে রাখুন। আবেদন করার আগে যোগ্যতা ও অভিজ্ঞতার সমস্ত শর্ত ভালোভাবে মিলিয়ে নিন।


