রেকর্ড স্পর্শ করল ভারতের পণ্য রপ্তানি, মূল্যস্ফীতি নিয়েও বড় খবর শোনাল RBI

Published:

RBI report

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নানারকম চ্যালেঞ্জের মধ্যেও ভারতের অর্থনীতি তার দৃঢ়তা বজায় রেখেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নভেম্বর ২০২৬-র প্রকাশিত বুলেটিন (RBI Report) অনুযায়ী, গত অক্টোবর মাসে রেকর্ড রপ্তানি, জিএসটি সংগ্রহ বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগের প্রবাহ ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। যদিও একই সময়ে খুচরা মূল্যস্ফীতি শতাংশের গণ্ডি ছাড়িয়ে যাওয়ায় কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। আবার অন্যদেরকে ডলারের বিপরীতে রেকর্ড উত্থান হয়েছে ভারতীয় রুপির।

রপ্তানিতে নতুন রেকর্ড ভারতের

আরবিআই-র দেওয়া বুলেটিন অনুযায়ী, অক্টোবর মাসে ভারতের পণ্য রপ্তানি সর্বকালের সর্বোচ্চ মাসিক স্তরে পৌঁছেছে। জানা গিয়েছে, বর্তমানে এই রপ্তানির পরিমাণ ৪৯.৫ বিলিয়ন ডলার। টানা সপ্তম মাসের মতো রপ্তানিতে দুই অঙ্কের প্রবৃদ্ধি দেখা গিয়েছে, যার ফলে গত বছরের অক্টোবর মাসের তুলনায় বাণিজ্য ঘাটতি অনেকটাই কমেছে। এদিকে এই সময়ে বহির্মুখী বাণিজ্যিক ঋণ এবং অনাবাসী ভারতীয়দের আমানতেও ইতিবাচক প্রভাব ছিল। পাশাপাশি বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ বাড়ায় শেয়ার বাজারও অনেকটাই সমর্থন পেয়েছে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের মতে, ২০২৬-২৭ অর্থবর্ষের তৃতীয় প্রান্ত থেকে শেয়ারবাজারে ভারতীয় সংস্থাগুলি শক্তিশালী পারফরমেন্সের মধ্য দিয়ে যাচ্ছে, যার ইঙ্গিত সরাসরি দ্বিতীয় প্রান্তিকের কর্পোরেট ফলাফলেও মিলেছে। আর অক্টোবরে উৎসবের মরশুমে কেনাকাটা বাড়ায় বাজারে চাহিদা অনেকটাই বেড়েছে এবং অর্থনৈতিক সূচকগুলিও ইতিবাচকতা বজায় রেখেছে। এদিকে অক্টোবরে জিএসটি সংগ্রহেও বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। ২০১৭ সালের জুলাইতে জিএসটি চালুর পর এটি দ্বিতীয় সর্বোচ্চ মাসিক সংগ্রহ। আরবিআই-র মতে, এটি অভ্যন্তরীণ ভোগ ও অর্থনৈতিক সিদ্ধান্তের প্রতিফলন।

আরও পড়ুন: বেতন ১ লক্ষের উপরে, ভারতীয় স্টেট ব্যাঙ্কে একাধিক শূন্যপদে চলছে নিয়োগ

প্রসঙ্গত, অর্থনৈতিক ইতিবাচক দিকগুলির পাশাপাশি মূল্যস্ফীতির ক্ষেত্রে উদ্বেগের জায়গা সামনে আসছে। কেন্দ্রীয় ব্যাংকের বুলেটিন অনুযায়ী, অক্টোবরে খুচরা মূল্যস্ফীতি হার ৬ শতাংশের উপরে উঠে গিয়েছে। এর পেছনে খাদ্য এবং পানীয়র দাম বাড়াই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে খবর। এছাড়া জ্বালানি ও কোর মূল্যস্ফীতিতে সামান্য উর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি অক্টোবরে রিজার্ভ মানি এবং প্রচলিত মুদ্রার প্রবৃদ্ধির হার গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তাছাড়া ব্যাংক ঋণও শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রয়েছে, যা বিনিয়োগ এবং ভোগ সংক্রান্ত কার্যক্রমের ধারাবাহিকতার ইঙ্গিত দিচ্ছে।

google button