চালু হল হলদিয়া থেকে ঝাড়গ্রাম সরাসরি বাস পরিষেবা, রইল রুট ও সময়সূচি

Published:

Haldia Jhargram Bus

অনন্যা সরকার, কলকাতা: মেদিনীপুরবাসীদের জন্য সুখবর! বুলু ট্রাভেলস (Bulu Travels) তাদের পরিষেবায় যুক্ত করেছে আরেকটি নতুন বাস। এই বাসটি হলদিয়া থেকে খড়গপুর ও মেদিনীপুরের ওপর দিয়ে সরাসরি ঝাড়গ্রাম অবধি চলাচল করবে (Haldia Jhargram Bus)। পরিবেশবান্ধব ও বিএস-৬ (BS-VI) স্ট্যান্ডার্ড মেনে তৈরি এই বাসটি যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের অভিজ্ঞতা দেবে। আসুন তাহলে এই বাসটির রুট ও সময়সূচি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। 

বুলু ট্রাভেলসের হলদিয়া – ঝাড়গ্রাম বাসের রুট ও সময়সূচি

হলদিয়া থেকে ঝাড়গ্রামগামী এই বাসটি হলদিয়া টাউনশিপ বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে রানীচক, দুর্গাচক, চৈতন্যপুর, মহিষাদল, নন্দকুমার বাজার, তমলুক, মেচেদা স্টেশন, মেচোগ্রাম, পাঁশকুড়া বাজার, আশারি, ডেবরা, খড়গপুর চৌরঙ্গি, মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড, খেমাশুলি, গুপ্তামণি, বালিভাষা, লোধাশুলি, গড় শালবনি, জিতুশোল, কালাবনি, পুরাতন ঝাড়গ্রাম এবং কলেজ মোড় হয়ে ঝাড়গ্রামে পৌঁছাবে।

হলদিয়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার সময় এই নতুন বাসটি

  • হলদিয়া টাউনশিপ বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – রাত ৩:২৫-এ।
  • দুর্গাচক থেকে ছাড়ে – ভোর ৪:০০-এ।  
  • মেচেদা স্টেশন বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – সকাল ৬:১৫-এ। 
  • মেদিনীপুর সেন্ট্রাল থেকে ছাড়ে – সকাল সকাল ৮:২৫-এ। 

আরও পড়ুন: দার্জিলিং থেকে NBSTC-র বাসে শিলিগুড়ি, মহিলাদের ফ্রি, জানুন রুট ও সময়সূচি

ঝাড়গ্রাম থেকে হলদিয়া ফেরার সময় বাসটি – 

  • ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড থেকে ছাড়ে – সকাল ১১:০০-এ।
  • ঝাড়গ্রাম পাঁচ মাথার মোড় থেকে ছাড়ে – সকাল ১১:১৫-এ। 
  • মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ছাড়ে – দুপুর ১:১০-এ। 
  • মেচেদা স্টেশন বাস স্ট্যান্ড থেকে ছাড়ে – বিকেল ৩:২০-তে।

বুলু ট্রাভেলসের এই নতুন বাস পরিষেবাটি চালু হওয়ার ফলে হলদিয়া, তমলুক, খড়গপুর, মেদিনীপুর এবং ঝাড়গ্রামের যাত্রীরা উপকৃত হবেন বলে আশা করা যায়। ভোরের দিকে রওনা হওয়া দূরপাল্লার এই বাসটি নিত্যযাত্রী এবং পর্যটক – উভয়ের জন্যই যেমন একদিকে আরামদায়ক হবে, তেমনই  সময় সাশ্রয়ও করবে।

google button