বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি সহ এক ইনিংসে ৭ উইকেট তুললেন মুল্ডার

Published:

Test History

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্ট ক্রিকেটের 149 বছরের ইতিহাসে আগে ঘটেনি এমন, দক্ষিণ আফ্রিকার (South Africa) অলরাউন্ডার উইয়ান মুল্ডার (Wiaan Mulder) যা করলেন তা দেখে চোখ কপালে উঠেছে অনেকের। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরিয়ান সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি করার সাথে সাথে সাত উইকেট তোলেন এই প্রোটিয়া তারকা। তাতেই তৈরি হয়েছে নতুন ইতিহাস। আসলে একই টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি এবং বল হাতে সাতটি উইকেট নেওয়া পঞ্চম ক্রিকেটার হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকান তারকা। তবে মুল্ডার এমন কিছু করেছেন যা আগে কেউ করতে পারেনি।

কী এমন করলেন মুল্ডার?

টেস্ট ক্রিকেটার ইতিহাসে ট্রিপল সেঞ্চুরি এবং সাত উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার মুল্ডার। গত বছরের জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে অপরাজিত 367 রান করেছিলেন মুল্ডার। এবার এক বছর পর বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমে এক ইনিংসের 7 উইকেট তুলে নিলেন তিনি। সঙ্গে 178 বলে করলেন সেঞ্চুরিও। তার এই পারফরমেন্সের দৌলতেই 219 রানের বিশাল ব্যবধানে জয় হাসিল করেছে দক্ষিণ আফ্রিকা।

বলে রাখি, টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজের কেরিয়ারে ট্রিপল সেঞ্চুরি এবং এক ইনিংসে সাতটি উইকেট নেওয়া বিশ্বের প্রথম ক্রিকেটার হয়ে উঠেছেন 28 বছরের প্রোটিয়া তারকা। উল্লেখযোগ্য বিষয়, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মাত্র 31 রান খরচ করে সাতটি উইকেট তুলেছিলেন তিনি। কাজেই মুল্ডারের 7/31 বাংলাদেশের বিরুদ্ধে কোনও দক্ষিণ আফ্রিকান বোলারের এক ইনিংসে সেরা বোলিংও।

আরও পড়ুন: ‘তার সাথে তুলনা করবেন না’ আবার বৈভবকে নিয়ে বড় মন্তব্য সৌরভ গাঙ্গুলির

প্রসঙ্গত, যদি এক টেস্টের এক ইনিংসে সেঞ্চুরি এবং 7 উইকেটের রেকর্ডের কথা বলা যায় সে ক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে এই কীর্তি অর্জনকারী পঞ্চম ক্রিকেটার হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার মুল্ডার। ফলে 1980 সালে ইংল্যান্ডের ইয়ান বোথামের পর প্রথম পেসার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন দক্ষিণ আফ্রিকান তারকা। সবমিলিয়ে ইতিহাসের পাতায় নতুন করে নিজের নাম লিখলেন মুল্ডার।

google button