‘তার সাথে তুলনা করবেন না’ আবার বৈভবকে নিয়ে বড় মন্তব্য সৌরভ গাঙ্গুলির

Published:

Sourav On Vaibhav

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দাপট দেখিয়ে টিম ইন্ডিয়ায় সুযোগ করে নিয়েছেন তিনি। সম্প্রতি রাইজিং স্টারস এশিয়া কাপের বিশেষ ম্যাচে সংযুক্ত আরব অমিতশাহীর বিরুদ্ধে ব্যাট হাতে তান্ডব চালিয়েছিলেন বিহারের কিশোর। 52 বলে করেছিলেন ডবল সেঞ্চুরি। হাঁকিয়ে ছিলেন 28টি ছয়। সেই ইনিংসের পর বৈভবকে দেখে মুগ্ধ হচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেটারেরা। তালিকায় রয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও (Sourav Ganguly)। সম্প্রতি এক সাক্ষাৎকারে বৈভবকে নিয়ে বড় মন্তব্য করেছেন দাদা।

বৈভবকে নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

সম্প্রতি সংবাদ সংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে নিয়ে মুখ খুলে ছিলেন দাদা। কিশোর বৈভব সম্পর্কে প্রশ্ন উঠতেই মহারাজ বলেন, “সে একজন দুর্দান্ত খেলোয়াড়। সে এই বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব ভালো খেলছে। ও একজন অত্যন্ত সম্ভাবনাময় খেলোয়াড়। ভারতের হয়ে যতবার সুযোগ পেয়েছে ততোবারই নিজেকে প্রমাণ করেছে ও।”

এদিন বৈভব প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি আরও বলেন, “বৈভবই ভবিষ্যৎ। তার সাথে তুলনা করবেন না। তাঁকে খেলতে দিন। সে একজন বাঁহাতি ব্যাটসম্যান, সবচেয়ে বড় কথা তাঁর বয়স এখন মাত্র 15-16 বছর। ওকে ওর খেলাটা উপভোগ করতে দিন।” এটাই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার বৈভবের পারফরমেন্স দেখে মুখ খুলেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ। প্রতিবারই সূর্যবংশীর প্রশংসাই শোনা গিয়েছিল তাঁর গলায়।

 

আরও পড়ুন: ভারতকে বিশ্বকাপ জিতিয়েও অবহেলিত, ৩২ বছরেই অবসর ঘোষণা করলেন সেই ক্রিকেটার

প্রসঙ্গত, রাইজিং স্টারস এশিয়া কাপের মঞ্চে প্রথম দিকে নেপাল এবং পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমে বারবার ব্যর্থ হয়েছিলেন বৈভব সূর্যবংশী। যার ফলে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ব্যাট উঁচিয়ে ডাবল সেঞ্চুরি করে সমস্ত সমালোচনার মুখাগ্নি করেছেন 15 বছরের খুদে ক্রিকেটার। গড়েছেন একের পর এক বিশ্বরেকর্ড।

google button