বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ হয়েছে রাইজিং স্টারস এশিয়া কাপের (Asia Cup Rising Stars) গ্রুপ পর্ব। সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত (Team India)। সেই সূত্রেই আজ, শেষ চারের লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতের লক্ষ্য থাকবে যেকোনও প্রকারে প্রতিপক্ষ দলটিকে হারিয়ে, ফাইনালে জায়গা করা। এখন প্রশ্ন, কোথায় দেখবেন ভারতের সেমি ফাইনাল ম্যাচ?
কখন শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কার সেমিফাইনাল?
এশিয়া কাপের নির্ধারিত সূচি অনুযায়ী, ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে কাতারের দোহায় শুরু হবে এই সেমিফাইনাল ম্যাচ। এর আধঘন্টা আগে হবে টস। দুই দলের ম্যাচ যদি পুরো 50 ওভার করে হয় সে ক্ষেত্রে খেলা শেষ হতে রাত এগারোটা বেজে যেতে পারে। জানিয়ে রাখা প্রয়োজন, গ্রুপ পর্বে একের পর এক দলকে হারিয়ে শক্তি সঞ্চয় করেই সেমিফাইনালে জায়গা করেছে লঙ্কান বাহিনী। কাজেই ম্যাচে নামার আগে যথেষ্ট সতর্ক ভারত।
বলা বাহুল্য, প্রকাশিত সূচি অনুযায়ী, ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম সেমিফাইনালের পর দ্বিতীয় সেমিফাইনালিটি অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ 27 নভেম্বর। এই আসরে এ গ্রুপের বাংলাদেশের মুখোমুখি হবে বি গ্রুপের পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনাল শেষ হলে শেষ চারের ম্যাচগুলিতে জয়ী হওয়া দুই দলের মধ্যে আগামী 29 নভেম্বর অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। আর এই ফাইনালে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: KKR-র নতুন অধিনায়ক হতে পারেন ভারতকে হারানো ক্রিকেটার
কোথায় দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ?
রাইজিং স্টারস এশিয়া কাপের প্রথম সেমিফাইনাল অর্থাৎ ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের দোহায়। এই গোটা টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব যেহেতু সনি স্পোর্টস নেটওয়ার্কের কাছে রয়েছে, ফলে টিভিতে ম্যাচটি দেখতে চাইলে চোখ রাখতে হবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। তবে যদি ফোন বা ল্যাপটপে এই ম্যাচ দেখতে হয়, সেক্ষেত্রে ডাউনলোড করতে হবে সনি লিভ অ্যাপ। এছাড়াও সনি লিভের ওয়েবসাইট থেকেও দেখা যাবে সেমিফাইনাল ম্যাচটি।


