ছিল না স্কুল ফি দেওয়ার টাকাও, IIT পাস করে ৭৫ লক্ষের চাকরি পেলেন অটোচালকের ছেলে

Published:

Success Story of IIT alumnus Abhishek Sharma

অনন্যা সরকার, মধ্যপ্রদেশ: কঠোর পরিশ্রম করার ক্ষমতা, নিষ্ঠা ও কিছু করে দেখানোর জেদ থাকলে মানুষ শত বাধা সত্ত্বেও সফলতার উচ্চতম শিখরে পৌঁছাতে পারে। যেমনটা করে দেখিয়েছেন মধ্যপ্রদেশের অভিষেক শর্মা (Success Story of Abhishek Sharma)। প্রতিদিন রোদে পুড়ে, জলে ভিজে রাস্তায় অটো চালিয়ে যে বাবা সংসারের ভরণপোষণ করেন, তিনি কখনও কল্পনাও করেননি যে তাঁর ছেলে একদিন আইআইটি (IIT) ডিগ্রি অর্জন করে লাখ লাখ টাকার প্যাকেজের চাকরি পেয়ে পরিবারের মুখ উজ্জ্বল করবে। কিন্তু তাঁর নিরলস পরিশ্রম ও ত্যাগই ছেলের সাফল্যের সোপান হয়ে উঠেছে। অভিষেক শর্মার এই সাফল্যের কাহিনী শুধু তাঁর কৃতিত্বের নয়, বরং এক সংগ্রামী বাবার স্বপ্নের পূরণের গল্পও।  

অভাব অনটনের মধ্যেও স্বপ্নের উড়ান

অভিষেকের স্কুলজীবন কেটেছে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে। ছোট বয়সেই বাবার আর্থিক অবস্থা বুঝতে পেরে তিনি অনেক সময় বন্ধুদের কাছ থেকে বই ধার করে পড়াশোনা করতেন। অভাব এতটাই ছিল যে, স্কুলের ফি জোগাড় করতেও অভিষেকের বাবাকে সংগ্রাম করতে হয়েছে। তবে অভাব থাকলেও স্বপ্ন দেখা কখনও ছাড়েননি অভিষেক। নিজের পায়ে দাঁড়ানো ও জীবনে কিছু করে দেখানোর দৃঢ় সংকল্প তাঁকে সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে।

এই আত্মবিশ্বাস ও অধ্যবসায়ই তাঁকে আইআইটি-র দোরগোড়ায় পৌঁছে দেয়। ডিগ্রি অর্জনের পর তিনি ৭৫ লক্ষ টাকা বেতনের চাকরিও পেয়েছেন। তবে এই উচ্চ বেতনের চাকরি লাভের পেছনে শুধু তাঁর পরিশ্রমই নয়,  নেপথ্যে রয়েছে তাঁর বাবার দীর্ঘদিনের কষ্ট ও একাধিক ত্যাগস্বীকার। 

আরও পড়ুন: সন্তানকে বড় করার জন্য মা ছাড়েন সরকারি চাকরি, NEET ক্র্যাক করে ডাক্তার হওয়ার পথে ছেলে

অভিষেকের বাবা জানিয়েছেন, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন সাধারণ শ্রমিকের সন্তানও পড়াশোনা করে অনেক উচ্চতায় পৌঁছাতে পারে, অভিষেক তারই জীবন্ত প্রমাণ। তাঁর এই কৃতিত্ব আজ শত শত তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে, যারা অভাব-অনটন সত্ত্বেও স্বপ্ন দেখে ও তা অর্জনের জন্য অক্লান্ত পরিশ্রম করে।

google button