অনন্যা সরকার, কলকাতা: ২৪ থেকে ২৯ নভেম্বর, অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহটি (Weekly Horoscope) কিছু রাশির জাতক-জাতিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ে রাহু ও কেতুর স্থান পরিবর্তন এবং শুক্র ও বৃহস্পতির মধ্যে একটি অনুকূল ৬০ ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে, গ্রহগুলির এই বিশেষ অবস্থান ব্যবসা, কর্মসংস্থান এবং আর্থিক ক্ষেত্রে শুভ সময় বয়ে আনবে। বর্তমানে রবি বৃশ্চিক রাশিতে এবং মঙ্গল ও বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করছে। বুধ ও শুক্র তুলা রাশিতে রয়েছে এবং শনি মীন রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে। আজ, ২৫ নভেম্বর রাহু কুম্ভ রাশি থেকে মকর রাশিতে এবং কেতু সিংহ রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করেছে। এই গ্রহগত পরিস্থিতি পাঁচটি রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কোন পাঁচ রাশির ভাগ্য ফিরবে, আসুন জেনে নেওয়া যাক।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের বহুদিন ধরে আটকে কাজগুলিতে সফল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ, তবে বাড়তি দায়িত্ব কাঁধে চাপতে পারে। এই সময় আর্থিক স্বস্তি মিলতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার যোগ রয়েছে, তবে নিজের বাজেট ও খরচের দিকে নজর রাখতে হবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদরা কর্মজীবনের ক্ষেত্রে সুখবর পেতে পারেন। চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা, নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। আর যারা ইতিমধ্যেই কর্মরত,মধ্যে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। ব্যবসা ও পড়াশোনার ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে। এছাড়া, পারিবারিক সমস্যা ও ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।
আরও পড়ুন: মা লক্ষ্মীর কৃপায় টাকা-পয়সার পাহাড়ে উঠবে ৬ রাশি! আজকের রাশিফল (২৬ নভেম্বর)
সিংহ রাশি
সিংহ রাশিতে মঙ্গল ও বৃহস্পতির উপস্থিতি এই রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারে। কর্মক্ষেত্রে আপনি নতুন দায়িত্ব ও স্বীকৃতি লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তি স্বাক্ষর করতে পারেন। অতীতের বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনাও রয়েছে, তবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।
তুলা রাশি
তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র বর্তমানে নিজের রাশিতেই অবস্থান করছে। এর ফলে এই রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আর্থিক অবস্থার উন্নতি হতে পারে এবং প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ গড়ে উঠতে পারে অথবা বিদ্যমান ক্লায়েন্টদের কাছ থেকে নতুন কাজও মিলতে পারে।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য কর্মজীবনে উন্নতির সুযোগ তৈরি হতে চলেছে। যদি চাকরি পরিবর্তনের পরিকল্পনা থাকে, তবে ভালো কোনো প্রস্তাব পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিবাচক ফলাফল লাভ করার যোগ রয়েছে। এ সময় পরিবারে সুখ-শান্তি বিরাজ করবে। আগামী ২৮ নভেম্বর শুক্র ও বৃহস্পতির মধ্যে ৬০ ডিগ্রির একটি ইতিবাচক কোণ তৈরি হচ্ছে, যা স্বাচ্ছন্দ্য, জ্ঞান, সম্পদ এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
বিঃ দ্রঃ – এই নিবন্ধটি জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও প্রচলিত বিশ্বাসের উপর নির্ভর করে লেখা। তাই আর্থিক বা কর্মজীবন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অনুগ্রহ করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।


