ফিরল কনকনে শীতের দাপট, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বিশেষ সতর্কতা জারি, আজকের আবহাওয়া

Published:

সহেলি মিত্র, কলকাতা: হু হু করে নামছে বাংলা তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পারদ ইতিমধ্যেই ১৬ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে বলে খবর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বীরভূমের সিউড়ির সর্বনিম্ন পারদ ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, আগামী কয়েকদিনের মধ্যে আরও তাপমাত্রা নামবে বলে পূর্বাভাস। এদিকে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। প্রশ্ন উঠছে, এর ফলে কি বাংলায় শীতের প্রবেশ হতে ফের ব্রেক লাগবে? আজ বৃহস্পতিবার শীতের দাপট (Weather Today) বজায় থাকবে নাকি বৃষ্টি হবে? চলুন জেনে নিই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন মোটের উপর শীতের দাপট থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। উল্লেখিত জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করবে বলে খবর।

বিশেষ করে কলকাতার শহরের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এমনটাই জানিয়েছি আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়ার উল্লেখযোগ্য পরিস্থিতি সম্পর্কে বললে, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উচ্চতায় অবস্থানরত উর্দ্ধ বায়ুমন্ডলীয় ঘূর্ণাবর্তটি এখনো অবধি সক্রিয় রয়েছে।

আরও পড়ুন: ATM ও UPI দিয়ে তোলা যাবে টাকা, EPFO 3.0 কবে চালু? প্রকাশ্যে এল দিনক্ষণ

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। এদিন সবথেকে বেশি শীত থাকতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। উল্লেখিত এই দুই পাহাড়ি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে খবর। আগামী দুই দিনের উত্তরবঙ্গের জেলাগুলির কয়েকটি স্থানে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে পশ্চিমবঙ্গের  জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আগামীকালের আবহাওয়া

শুক্রবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার তেমন সতর্কতা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনে কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

google button