শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের জন্য সুখবর

Published:

Investment SEBI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজার (Stock Market) এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য সুখবর। এবার থেকে আর বারবার জমা দিতে হবে না নথি। KYC প্রক্রিয়া সহজ করতে একাধিক নিয়মে বদল আনল ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে আর বিনিয়োগকারীদের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে বারবার নথিপত্র জমা দেওয়ার ঝক্কি পোহাতে হবে না। এক কথায়, এবার থেকে নথি নিয়ে চাপ কমবে বিনিয়োগকারীদের।

নিয়ম বদলে দিল SEBI

ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, বিভিন্ন মার্কেট ইন্টারমিডিয়ারির জন্য প্রয়োজনীয় কিছু সাধারণ অতিরিক্ত তথ্য KYC রেজিস্ট্রেশন এজেন্সির কাছে রাখা হবে। এর ফলে ওই একই তথ্য দিয়ে বিনিয়োগকারীরা নতুন প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর ফলে বারবার আলাদা করে তথ্য জমা দেওয়ার ঝামেলা কমবে।

শুধু তাই নয়, KRA-তে আগে থেকেই যাচাই করা এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর থাকলে নতুন করে মোবাইল নম্বর যাচাই করা আর বাধ্যতামূলক থাকবে না। এর পাশাপাশি বিনিয়োগকারীদের নাম পরিবর্তনের বিষয়টিও অনেকটাই সহজ করা হয়েছে। বিনিয়োগকারীদের প্যান এবং আধার যদি আপডেট করা থাকে সেক্ষেত্রে আলাদা করে নাম পরিবর্তনের জন্য প্রমাণ হিসেবে নথি বা তথ্য জমা দেওয়ার প্রয়োজন পড়বে না।

আরও পড়ুন: KKR-র নতুন অধিনায়ক হতে পারেন ভারতকে হারানো ক্রিকেটার

প্রসঙ্গত, নতুন ব্যবস্থায় এবার থেকে যাচাই করা KYC তথ্য বিভিন্ন মার্কেট ইন্টারমিডিয়ারির মধ্যে ব্যবহার করার সুযোগও অনেকটাই বাড়বে। তবে কোনও তথ্য যাচাই করা না থাকলে প্রয়োজন অনুযায়ী বিনিয়োগকারীর কাছ থেকে অতিরিক্ত তথ্য চাওয়া হতে পারে। জানিয়ে রাখা প্রয়োজন, আগামী ডিসেম্বর মাসের 24 তারিখ থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম।

google button