স্নাতক পাসেই চাকরি! ব্যাঙ্ক অফ বরোদায় বহু শূন্যপদে নিয়োগ, চলছে আবেদন

Published:

bank of boroda (1)

আনিষা চৌধুরী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ফের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। ব্যাঙ্কের ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিসেস বিভাগে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে। কোন কোন পদে নিয়োগ করা হবে, কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন? জেনে নিন বিস্তারিত।

পদের নাম (Bank of Baroda Recruitment)

ব্যাঙ্ক অফ বরোদার এই নিয়োগ প্রক্রিয়ায় মোট পাঁচ ধরনের পদে কর্মী নেওয়া হবে। অভিজ্ঞ পেশাদারদের জন্য রয়েছে বিভিন্ন স্তরের দায়িত্বপূর্ণ পদ। দেখে নিন কোন কোন পদে নিয়োগ হবে।

  • গ্রুপ হেড – অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (গ্রেড ২)
  • হেড ইনভেস্টমেন্ট – অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (গ্রেড ২)
  • টেরিটরি হেড – অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (গ্রেড ১)
  • ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার – অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (গ্রেড ১)
  • সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার – ডেপুটি ম্যানেজার

শূন্যপদ

সব মিলিয়ে ৮৩৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা জেনে নিন।

  • গ্রুপ হেড – ৮টি
  • হেড ইনভেস্টমেন্ট – ১টি
  • টেরিটরি হেড – ৩৫টি
  • ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার – ২টি
  • সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার – ৭৯১টি
  • মোট শূন্যপদ – ৮৩৭টি।

শিক্ষাগত যোগ্যতা

এই পদগুলিতে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। তবে শুধু স্নাতক ডিগ্রি থাকলেই হবে না, পদ অনুযায়ী নির্দিষ্ট পেশাগত সার্টিফিকেশন এবং কাজের অভিজ্ঞতাও প্রয়োজন।

  • গ্রুপ হেড: স্নাতক ডিগ্রির পাশাপাশি ওয়েলথ ম্যানেজমেন্ট বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি ক্ষেত্রে অন্তত ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • হেড ইনভেস্টমেন্ট: স্নাতক ডিগ্রি এবং নির্দিষ্ট এনআইএসএম সার্টিফিকেশন প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • টেরিটরি হেড: স্নাতক ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
  • ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার: স্নাতক ডিগ্রি, নির্দিষ্ট এনআইএসএম সার্টিফিকেশন এবং অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার: স্নাতক ডিগ্রি, নির্দিষ্ট এনআইএসএম/আইআরডিএ সার্টিফিকেশন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

বয়সসীমা

প্রতিটি পদের জন্য বয়সের মাপকাঠি আলাদা রাখা হয়েছে। ১ নভেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স গণনা করা হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

  • গ্রুপ হেড – ৩৫ থেকে ৫০ বছর।
  • হেড ইনভেস্টমেন্ট – ৩৫ থেকে ৫০ বছর।
  • টেরিটরি হেড – ২৮ থেকে ৪২ বছর।
  • ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার – ২৬ থেকে ৪৫ বছর।
  • সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার – ২৪ থেকে ৩৫ বছর।

বেতন

নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট মাসিক বেতন বা বেতন কাঠামোর উল্লেখ করা হয়নি। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা, উপযুক্ততা এবং বাজারের বেতন কাঠামোর ভিত্তিতে পারিশ্রমিক নির্ধারণ করবে ব্যাঙ্ক।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাইয়ের পর পরবর্তী নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রয়োজনে অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারে ব্যাঙ্ক।

  • আবেদনপত্র যাচাই ও প্রাথমিক বাছাই।
  • প্রয়োজন অনুযায়ী অনলাইন পরীক্ষা।
  • সাইকোমেট্রিক পরীক্ষা বা অন্যান্য মূল্যায়ন।
  • পার্সোনাল ইন্টারভিউ।
  • নথিপত্র যাচাইয়ের পর চূড়ান্ত নির্বাচন।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন করে আবেদনপত্র পূরণ করতে হবে। কীভাবে আবেদন করবেন, দেখে নিন।

  • প্রথমে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • কেরিয়ার্স বিভাগে গিয়ে কারেন্ট অপরচুনিটিজ অপশনে ক্লিক করতে হবে।
  • সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন করে আবেদন লিঙ্কে যেতে হবে।
  • প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • ছবি, স্বাক্ষর, রেজিউমে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  • নির্ধারিত আবেদনমূল্য অনলাইনে জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে।

আবেদনমূল্য:

  • জেনারেল, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য ৮৫০ টাকা।
  • এসসি, এসটি, পিডব্লিউবিডি, প্রাক্তন সেনাকর্মী এবং মহিলা প্রার্থীদের জন্য ১৭৫ টাকা।
  • এর সঙ্গে প্রযোজ্য পেমেন্ট গেটওয়ে চার্জ যুক্ত হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছিল ৪ নভেম্বর ২০২৬ থেকে। প্রথমে আবেদনের শেষ তারিখ ছিল ২৪ নভেম্বর। তবে পরবর্তীতে সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ তারিখগুলি জেনে নিন।

  • আবেদন শুরুর তারিখ – ৪ নভেম্বর ২০২৬।
  • আবেদনের বর্ধিত শেষ তারিখ – ৭ ডিসেম্বর ২০২৬।
  • আবেদনমূল্য জমা দেওয়ার শেষ তারিখ – ৭ ডিসেম্বর ২০২৬।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ক্লার্কশিপ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পিএসসি

তাই যাঁরা এই পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক, তাঁরা শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্রুত নিজেদের যোগ্যতা যাচাই করে আবেদন করুন। আবেদনের আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, কাজের অভিজ্ঞতার নথি, ছবি ও স্বাক্ষর আগে থেকেই গুছিয়ে রাখুন। যাতে শেষ মুহূর্তে কোনও সমস্যায় পড়তে না হয় তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।

google button