ভারতকে বিশ্বকাপ জিতিয়েও অবহেলিত, ৩২ বছরেই অবসর ঘোষণা করলেন সেই ক্রিকেটার

Published:

Baba Aparajith

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চুটিয়ে খেলেছেন ঘরোয়া ক্রিকেট। দেশের ক্রিকেট মহলে বেশ পরিচিত তিনি। তবে মাঠে নিজের সর্বস্ব উজার করে দিলেও ভারতীয় সিনিয়র দলে খেলার স্বপ্ন পূরণ হয়নি বাবা অপরাজিতর (Baba Aparajith)। ফলে, মাত্র 32 বছর বয়সেই হতাশা নিয়ে অবসর নিলেন তিনি। যদিও, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কয়েকটি জনপ্রিয় দলে খেলেছিলেন বাবা। যদিও টিম ইন্ডিয়ায় জায়গা না হয় শেষ পর্যন্ত ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

টিম ইন্ডিয়ায় সুযোগ না পেয়ে অবসর

তামিলনাড়ুর চেন্নাইতে জন্ম হয়েছিল বাবা অপরাজিতর। যদিও ক্রিকেটে অভিষেক করেছিলেন 2011 সালে। সে বছর প্রথম শ্রেণীর ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন অপরাজিত। চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি। বলা বাহুল্য, 102টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে 5,199  রান করেছিলেন তিনি। এই আসরে, 12টি সেঞ্চুরি এবং 27টি হাফ সেঞ্চুরি করেছিলেন বাবা।

শুধু তাই নয়, লিস্ট এ ক্রিকেটে 114টি ম্যাচে অংশ নিয়ে 4,278 রান করেছিলেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। যেখানে 8টি সেঞ্চুরি এবং 30টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। টি-টোয়েন্টির কথা বলতে গেলে এই আসরে 63টি ম্যাচে অংশ নিয়ে 1147 রান করেছিলেন তিনি। তবে টি-টোয়েন্টিতে চারটি হাফ সেঞ্চুরি করলেও কোনও সেঞ্চুরি করতে পারেননি বাবা অপরাজিত। এক কথায়, সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে 10,624 রান করেছিলেন এই খেলোয়াড় (IPL বাদে)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কথা বলতে গেলে চেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছিলেন তিনি।

আরও পড়ুন: এশিয়া কাপের সেমিতে ভারত-শ্রীলঙ্কার মহাযুদ্ধ, ঘরে বসেই এভাবে দেখুন ম্যাচ

কোচিং কেরিয়ার শুরু করতে পারেন বাবা

2012 সালে ভারতের অনূর্ধ্ব 19 দলের সদস্য ছিলেন বাবা অপরাজিত। সেবার বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার সেই বিশ্বকাপে 171 রান করার পাশাপাশি পাঁচটি উইকেট তুলেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অপরাজিত। তাও অবহেলা সহ্য করতে হয়েছে তাঁকে! ডাকা হয়নি সিনিয়র দলে। সেই সব হতাশা নিয়েই অবসর নিলেন বাবা। তবে সম্প্রতি এই ভারতীয় তারকা জানিয়েছেন, তাঁর শখ তিনি কোচিং করাবেন। ফলে, অনেকেই মনে করছেন ক্রিকেট জীবন শেষ করে এবার কোনও দলের কোচ হিসেবে দেখা যেতে পারে তাঁকে।

google button