বকেয়া ডিএ মামলায় বড় মোড়! কর্মী সংগঠনে ফোন নবান্নের, কী জানাল রাজ্য সরকার?

Published:

Bengal DA Arrears

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার বকেয়া ডিএ (Bengal DA Arrears) মামলায় বিরাট মোড়। সরকারি কর্মচারী সংগঠনকে ফোন করল নবান্ন। এই ফোনালাপে সরকারের তরফে যে বক্তব্য পেশ করা হয়েছে তারপর বেশ খুশি সরকারি কর্মীরা। নবান্ন (Nabanna) নাকি জানিয়েছে যে সংগ্ৰামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কমিটির কাছে যে হলফনামা পেশ করা হয়েছিল তার প্রেক্ষিতে রাজ্য সরকার তাদের লিখিত বক্তব্য কমিটির কাছে জমা করেছে। এই নিয়ে বড় দাবি করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

ডিএ মামলায় বড় পদক্ষেপ নবান্নের

এক ফেসবুক বার্তায় ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh) জানিয়েছেন, ‘সংগ্রামী যৌথ মঞ্চের (Sangrami Joutha Mancha) পক্ষ ডিএ মামলায় প্রাক্তন বিচারপতি মাননীয়া ইন্দু মালহোত্রা কমিটির কাছে আমরা যে হলফনামা পেশ করেছিলাম সুপ্রিম কোর্টের গত শুনানিতে আমরা দাবি করেছিলাম সেই হলফনামার প্রেক্ষিতে তাদের লিখিত বক্তব্য রাজ্য সরকারকে হলফনামা আকারেই দিতে হবে। কারণ সংগ্রামী যৌথ মঞ্চ মনে করে সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া প্রাপ্তের বিষয়ে সিদ্ধান্ত কমিটি নয় রাজ্য সরকারকে নিতে হবে কারণ রাজ্য সরকার মামলার পার্টি ছিল আর রায়ের মধ্যে সবাইকে বকেয়া মেটানোর কথায় সুপ্রিম কোর্ট বলেছেন। আমাদের এই মতের সমর্থনও গত শুনানিতে মাননীয় বিচারপতিরা জানিয়েছেন সরকারি আইনজীবীদের প্রতি তাদের মন্তব্যে।’

তিনি আরও জানান, ‘মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র যখন জিজ্ঞাসা করেন “ফেব্রুয়ারি মাসে রায় হওয়ার পরেও কেন এখনো পর্যন্ত সকল কর্মচারীদের বকেয়া মেটানো হয়নি”, তখন সরকারি আইনজীবী বলেন আগামী ১৪ তারিখ কমিটির সঙ্গে কর্মচারীদের ও সরকারের বৈঠক আছে সেই বৈঠকের জন্য তারা অপেক্ষা করছেন! তখন মাননীয় বিচারপতি জিজ্ঞাসা করেন “কমিটিতে কী কোনো সমান্তরাল শুনানি চলছে”? মাননীয় বিচারপতি এই মন্তব্য করে সরকার পোষিত ক্ষেত্রে কর্মচারীদের বকেয়ার বিষয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে দিয়েছেন বলে আমরা মনে করি। আজ কিছুক্ষণ আগে নবান্ন থেকে ফোন করে জানানো হলো সংগ্ৰামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কমিটির কাছে যে হলফনামা পেশ করেছিলাম তার প্রেক্ষিতে রাজ্য সরকার তাদের লিখিত বক্তব্য কমিটির কাছে জমা করেছে এবং কমিটি নির্দেশ দিয়েছে সেই কপি সংগ্রামী যৌথ মঞ্চকে দেওয়ার জন্য।’

আরও পড়ুনঃ আবাস যোজনায় শহরে তৈরি হবে ১ লক্ষ ৭৫ হাজার বাড়ি, কীভাবে করবেন আবেদন?

কী জানাল নবান্ন?

নবান্ন কী জানাল? এই বিষয়ে ভাস্কর ঘোষ লিখেছেন, ‘আমাদের জানানো হলো আপনাদের মেল আইডিতে আমরা সফটকপি পাঠাচ্ছি আর হার্ডকপি নবান্নে এসে সংগ্রহ করতে হবে। আজ আমাদের প্রতিনিধিরা গিয়ে নবান্ন থেকে সরকারের লিখিত বক্তব্য সংগ্রহ করবে।
সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া আদায়ের ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ এবং হিসেবের যে গোলমাল তাকে ঠিক করার জন্য আমাদের হলফনামা এবং সরকার লিখিত বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আমাদের ধারণা।’

google button