কঙ্কালীতলার আকাশে রহস্যময় ত্রিকোণ আলো! হতবাক গ্রামবাসী, বাড়ছে রহস্য

Published:

Kankalitala

প্রীতি পোদ্দার, কলকাতা: কঙ্কালীতলার (Kankalitala) আকাশে এবার দেখা গেল রহস্যজনক ত্রিকোণ আলো। সন্ধ্যার আকাশে আচমকা অদ্ভুত আলোর দৃশ্য দেখে রীতিমতো হতবাক স্থানীয় বাসিন্দারা। ঠিক কীসের আলো সেটি তা অনেকেই বুঝে উঠতে পারছেন না। এদিকে সেই দৃশ্য (Kankalitala Mysterious Light) মোবাইলের ক্যামেরায় বন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই নেটিজেনদের মধ্যে চরম শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠছে এর পিছনে আদৌ কি কোনো অলৌকিক রহস্য রয়েছে নাকি শুধুই বিজ্ঞানের কামাল…

কঙ্কালীতলার আকাশে রহস্যজনক ত্রিকোণ আলো!

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতনের কঙ্কালীতলা পঞ্চায়েতের একাধিক গ্রামের মানুষ আকাশে অদ্ভুত ত্রিকোণ আলোর দৃশ্য দেখতে পান। স্থানীয়দের দাবি, দক্ষিণ-পশ্চিম আকাশে তারার মাঝে ত্রিকোণ আকৃতির এই আলো প্রায় ১-২ মিনিট ধরে দেখা যায়। কয়েকজন সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দিও করেন। এরপর হঠাৎই মিলিয়ে যায় আলোটি। এদিকে আচমকা এই রহস্যজনক আলো দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতনের কঙ্কালীতলা পঞ্চায়েতের একাধিক গ্রামে।

কীসের আলো, বাড়ছে রহস্য

বিষয়টি নজরে আসতেই কয়েকজন স্থানীয় বাসিন্দা আবার তড়িঘড়ি মোবাইল ফোনে সেই দৃশ্যের ছবি ও ভিডিও তোলেন। যদিও সেই রহস্যময় আলোটি কোথা থেকে এল, আর কোথায় মিলিয়ে গেল, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এখনও পর্যন্ত ঘটনার বিষয়ে কোনও সরকারি বা বৈজ্ঞানিক ব্যাখ্যাও এখনও সামনে আসেনি। তবে সোশ্যাল মিডিয়ায় একাংশের দাবি, ছবিতে রাতের আকাশে যে ত্রিকোণাকার উজ্জ্বল আলো দেখা যাচ্ছে, তা আসলে রকেট বা ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের ফলে সৃষ্ট ধোঁয়া ও আলোর রেখা। যাকে সহজ কোথায় ‘স্পেস জেলিফিশ’ বলা হয়।

আরও পড়ুন: Jio, Airtel, Vi গ্রাহকদের জন্য বড় খবর! কলিংয়ে বড় বদল আনছে TRAI, জানুন নতুন নিয়ম

বৈজ্ঞানিক মতে, রকেট বা মিসাইল যখন বায়ুমণ্ডলের খুব উঁচু ও পাতলা স্তরে পৌঁছায়, তখন এর ইঞ্জিন থেকে নির্গত গ্যাস ও ধোঁয়া চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। তখন নিচ থেকে দেখলে এটিকে রহস্যজনক ত্রিকোণ আলো বা টর্চের আলোর মতো মনে হয়। কিন্তু সেও নিয়ে চলছে নানা বিতর্ক। তাই আলোটির প্রকৃত উৎস কী জানার জন্য এখন নির্ভরযোগ্য তথ্য ও বিশেষজ্ঞদের ব্যাখ্যার অপেক্ষা করছেন সকলে।

google button